| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের ভাষা পড়তে পারো,
পারো কি তা বুঝতে তুমি?
মনের মাঝে লিখেছি তাই
আমার সকল স্বপ্ন গুলি!
তোমার হাতে আমার হৃদয়
হয়তো কাজে লাগবে না তাই
তুচ্ছ ভেবে ছুঁড়ে ফেলে
হাত ধুয়েছো অতল জলে!
এখন আমার ইচ্ছেগুলো
ঝলমলিয়ে শীত পেরিয়ে
বসন্তেরই আগমনে
পাল তুলে দেয় মাঝ সাগরে।
উড়ন্ত মন দুরন্ত তার
ইচ্ছেগুলো অবাক চোখে
তাকিয়ে রয় এই বসন্তে
একলা জীবন শূন্য ঘরে।
কোনো একটি রাতের ট্রেনে
মুখোমুখি দু\'জন বসে
গন্তব্য নেই তাড়াহুড়া নেই
নেই হৃদয়ে তারাদল
শুধু আমার রয়েছে ঐ
মেঘ জমানো বৃষ্টি জল।
বাউল মন অবশেষে
সঙ্গী পেলো মনের মত
উদাসী এই বাতাস তার
মন হারাবার সঙ্গী হয়েছে।
©somewhere in net ltd.