| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটা দেশই কিছু না কিছু দিয়ে বিখ্যাত হয়।যেমন ধরুন Argentinar কথা,এরা যদি ফুটবল না পারতো তাহলে কতজন মানুষ এই দেশ টার নাম জানতো আমার সন্দেহ আছে।বাংলাদেশ দুর্নীতি,রাজনৈতিক কারণে সারা পৃথিবীর কাছে পরিচিত।ডঃ মুহাম্মদ ইউনুস শুধু একবার আমাদের বিখ্যাত করেছিলেন নোবেল পুরস্কার লাভ করে।যাই হোক নোবেল তো আর প্রতিদিন আসে না তাই চিন্তা করে দেখলাম আমাদের বিখ্যাত হওয়ার একটাই রাস্তা এবং সেটা হল ক্রিকেট।ঠিক আছে ক্রিকেট ফুটবলের তুলনায় সারা পৃথিবী্তে বিখ্যাত নয় কিন্তু ভারতের IPL (INDIAN PREMIER LEAGUE) এর বদৌলতে সারা বিশ্ব এখন ক্রিকেট এও আগ্রহ দেখাচ্ছে।আমেরিকার মত দেশেও যেখানে রাগবি ছাড়া কোন খেলা চলে না সেখানেও IPL দারুণ সাড়া ফেলেছে।সুতরাং ক্রিকেট এ ভালো কিছু করতে পারলে আমার বিশ্বাস পৃথিবীর কাছে বাংলাদেশ বিখ্যাত হতে পারবে।কিন্তু ক্রিকেট এও বাংলাদেশের অবস্থা দেশের অবস্থার মত।১০ দেশের মাঝে প্রায়ই ৮ম-৯বম অবস্থানে থাকতে হয়।দোষ কি শুধুই ক্রিকেটারদের?আমার মনে হয় না।যে দেশে সাকিব আল হাসান,তামিম ইকবালের মতো ক্রিকেটার দের জন্ম হয় সে দেশে প্রতিভার অভাব থাকতে পারে না।আপনি বাংলাদেশে এমন কোন কিশো্র,তরুণকে খুজে পাবেন না যে ক্রিকেট খেলতে পারে না।সুতরাং আমরা চেষ্টা করলেই বিশ্বের সেরা দলগুলার একটি হতে পারি।কিন্তু আমাদের দেশের ক্রিকেট বোর্ড এর মনে হয় কোন পরিকল্পনা মাথায় আসছে না।আমি তাদেরকে কিছু সহযোগিতা করতে চাই।
খেলাটাকে বিভাগ ভিওিক করে দিন।প্রতিটা বিভাগ থেকে সেরা খেলোয়ারগুলাকে নিয়ে জাতীয় দল গঠন করুন।সেরা খেলোয়ার বাছাই করার জন্য বিভাগে বিভাগে প্রতিদ্বন্দিতা বাড়িয়ে দিন।কিভাবে প্রতিদ্বন্দিতা বাড়াবেন?যেমন ধরুণ সিলেট একটি বিভাগ।সিলেটে রয়েছে ৪টি জেলা।যেমন ধরুণ সুনামগঞ্জ।সুনামগঞ্জের সকল থানা,উপজেলা,স্কুল,কলেজ নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট হবে।একটি নির্বাচক কমিটি এই টুর্নামেন্ট থেকে ৩টি টিম গঠন করবেন।সেরা ১৫জন খেলোয়াড় নিয়ে সুনামগঞ্জ মূল দল,২য় সেরা ১৫জন নিয়ে সুনামগঞ্জ এ দল,১৬ বছরের কম বয়সী ১৫জন কে নিয়ে সুনামগঞ্জ জুনিয়র দল।এইভাবে ৪টি জেলা থেকে ৪টি মূল দল,৪টি এ দল এবং ৪টি জুনিয়র দল আসবে।মূ্ল দল এবং এ দল এই ৮টি দল নিয়ে আরেকটি টুর্নামেন্ট হবে এবং সিলেটের নির্বাচক কমিটি এই টুর্নামেন্ট থেকে ১৫জন সেরা খেলোয়া্ড় নিয়ে সিলেট মূল দল,রির্জাভ ১৫জন নিয়ে সিলেট এ দল এবং ১৫জন জুনিয়র খেলোয়াড় নিয়ে সিলেট জুনিয়র টিম গঠন করবেন।এই ৪৫জন খেলোয়া্ড়ের উন্নত প্রশিক্ষণের জন্য থাকবে জিম,ট্রেনিং সেন্টার,একজন কোচ এবং তাদেরকে মাসিক ভাতা দেয়া হবে।এভাবে প্রতিদ্বন্দিতা করে সবাইকে বিভাগীয় দলে ঢুকতে হবে।সুতরাং বুঝাই যাচ্ছে জাতীয় দলে ঢুকতে সবাইকে কি পরিমাণ কষ্ট করতে হবে।হুট করে কেউ দলে ঢুকতেও পারবে না আবার হুট করে কেউ বের ও হয়ে যাবে না।৭টি বিভাগের জন্য থাকবে আন্তর্জাতিক মানের ৭টি স্টেডিয়াম।এইভাবে গঠিত ৭টি বিভাগের ৭টি টিম হোম & এওয়ে পদ্ধতিতে ৪ দিনের match এবং ১ দিনের match খেলবে।সুতরাং আশা করা যায় টেস্ট এবং ওয়ানডে্তে শীর্ষস্থানীয় দল হতে বাংলাদেশের বেশী সময় লাগবে না।আর বিপিএল যেহেতু আছে সুতরাং টি২০ তে একদিন পরাশক্তি আমরা হবই,বেশী দিন লাগবে না।আমার পদ্ধতিতে অনেক টাকা লাগবে আমি জানি কিন্তু কিছু পেতে হলে কিছু খরচ তো করতে হবেই।ইশস একটাবার যদি দায়িত্বটা পেতাম!!!!
©somewhere in net ltd.