নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা এপ্রোন গায়ে চাপানো এক স্বপ্নালু আদম- যে ঘুমিয়ে স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখতে দেখতেই ঘুমায় ।

তারুবীর

অন্তর্হিত সংস্রাব

তারুবীর › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির সিঁড়ি

০২ রা জানুয়ারি, ২০১৭ ভোর ৫:০৫

এখানে তোমার ছোঁয়া লেগেছিল
এই সিঁড়িটার' 'পরে
প্রতি রাতে তাই ছুঁয়ে দিয়েছি
ধোঁয়ায়, আদ্র হাতের শিরে।

এক কাপে তোমার স্পর্শ ছিল
চুমেছি হাজার মৃত চুমুকে
ধূম্র জালের আধো আলোয় ভেসেছি
বুক পকেটে রেখে তোমাকে।

ধূলো-ধূলিতে মলিন হয়েছি
পাইনা ছুঁতে তোমায়
তুমি, তোমাতে জিতেছ
তুমি-তুমি মিলে হারিয়েছ আমায়।

তুমি হারাবে না কখনো
মুছবে না স্মৃতি তোমার
তোমাকে তুমি পাবে আমা'তে; এখনো
আমি পাশে তোমার
এখানে,হারাবো কোন ছুটির রাতে
মিশবো এই সিঁড়িটাতে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন...,,

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১:১৩

তারুবীর বলেছেন: ধন্যবাদ :)

২| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩

কানিজ রিনা বলেছেন: খুবভাললাগল,

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১:১৬

তারুবীর বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.