নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.

.

অতন্দ্র তওসিফ

.

অতন্দ্র তওসিফ › বিস্তারিত পোস্টঃ

ফাও প্যাঁচাল

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

যাত্রাবাড়ীতে আট বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। চট্টগ্রামে এক নারী সিএনজি'তে ধর্ষিত হয়েছেন। এর আগে মানিকগঞ্জে বাসে একজন। রাজধানীর এক স্বনামধন্য স্কুলের শিক্ষক নামের এক কুলাঙ্গার ছাত্রী ধর্ষণ করছে। চবি'র এক শিক্ষক গৃহপরিচারিকাকে ধর্ষণের দায়ে হাজতে আছে। আরেকজন নিজেরে সাংসদের এপিএস পরিচয় দিয়ে গৃহপরিচারিকাকে দুই মাস বাথরুমে আটকায় রাখছে। এইগুলা সাম্প্রতিকতম সময়ের ঘটনা। আগের আরও বহু বহু ঘটনার প্রসঙ্গ তুললাম না।



কিন্তু এইগুলা নিয়া কারো কোন মাথাব্যথা নাই। জাবি'তে যেইটা হয় নাই সেইটা নিয়া অনেকেরই ঘুম হারাম হয়া গেছে। এক ভাই (?) ফেসবুকে সাহায্য চায়া বেড়াইতেছে। এক কবি (আমারই দুর্ভাগ্য আমি জীবনেও তার কবিতা পড়ি নাই) খোলা চিঠি মারতেছে। পেইজ অ্যাডমিনরা ঘরে ঘরে কীবোর্ড মাউস নিয়া দূর্গ গইড়া তুলছে, যুদ্ধে ঝাঁপায়া পড়ছে গুগল ইমেজ থেকে নেয়া ছবি নিয়া।



বস্তুত দেশে গত ২৪ ঘন্টায় যেই কয় পিস "জাতির বিবেক" তাশরীফ রাখছেন, দেশে যদি আসলেও এতগুলা ভাল মানুষ থাকতো তাইলে দেশটাই আজকে অন্যরকম হইত। এখন যখন বেশ টের পাওয়া যাইতেছে যে ছাগুদের লাদিতে পিছলাইছেন, তখন কেমন লাগে? ফাও পাবলিসিটির কাঙাল এইসব জাতির বিবেকদের উদ্দেশ্যে আমার একটাই সনির্বন্ধ অনুরোধঃ ভাই কম্বল থেকে লোম বাছবেন ভাল কথা, দয়া কইরা লুঙ্গিটা সামলায়েন। আর নাইলে দামী জাঙ্গিয়া পড়েন, নাইলে মুখ ঢাকতে পশ্চাদ্দেশের কাপড় তোলা লাগলে ময়লা পশ্চাদ্দেশ বাইর হয়া যাইতে পারে।



আর যেইসব জাতির বিবেক ১৯৯৮ সাল থেকে ইতিহাস ক্লাস নিতে বসবেন মন্তব্যে, তাদের আগাম জবাবঃ আর একটা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কন দেখি যেইখানে সাধারণ ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মী আর বামপন্থীরা মিলা ক্ষমতাসীন দলের ছাত্রনেতা এমনকি শিক্ষকরে পর্যন্ত ঠেঙ্গায় ক্যাম্পাস-ছাড়া করছে? এইটা জাবি, দেশের একমাত্র ছাগু-মুক্ত ক্যাম্পাস। পারলে আগে নিজের ক্যাম্পাস ছাগুমুক্ত করেন, পরে আইসেন। উক্কে?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

চিরহরিৎ মাহফুজ বলেছেন: আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর পড়েও ওই ছাগলা মাহবুবের মত তথ্য-প্রমান পাইনি। আর পেইজ গুলার অ্যাডমিন গুলা আসলে হুদাই...
ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং কলেজের ছবি দিয়া কইতাসে 'জাহাঙ্গীরনগর '।
হারামির বাচ্চাগুলা... X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.