| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্য মৃ্ন্ময়
আলো তুমি কোথায়?? তুমি আসো,নিভিয়ে দাও সকল অন্ধকার! খুলে দাও সকল দ্বার,আলোকিত কর আমায়।
জাস্টিস ফর তনু
বীরাঙ্গনার কাহিনী আমি শুনেছি জীবনে কত
দেশের জন্য মরেছে তারা,প্রাণ দিয়েছে শত শত
এরি জন্যে প্রাণ দিয়েছিল কি বিরাঙ্গনার দল?
আমার বোন তনু আজ নেই কেন,নরপশু তোরা বল?
এই স্বাধীনতাই চেয়েছিলাম আমরা জীবন রেখে বাজি
দেশে আজ নেই নিরাপত্তা কেন,এ কোন কারসাজি?
আমার বোন,আমার দেশ,তবু নেই কেন নিরাপত্তা
জবাব দে? জবাব দে? মানুষ নামের কুত্তা!!
দোষ কি ছিল তনুর বল?
অপরাধ কি ছিল তার?
এতটা পাষাণ হয় কি করে মানুষ!
জানতাম না তোদের কে না দেখলে আর।
প্রশাসন আজ থমকে কেন?
বাজাও না উন্নয়নের ঢুল!
যে দেশে নাই নিরাপত্তা বোনদের!
এ দেশ স্বাধীন হয়েছে ভুল,এ ধারনা ভুল!
ক্যান্টনমেন্ট নাকি নিরাপদ এলাকা?
প্রবেশ সংরক্ষিত
তবে কেন আজ আমার বোন ক্যান্টনমেন্ট
হয়েছে ক্ষত-বিক্ষত!
ওরে নরপশু,ওরে অমানুষ
কেমন সৃষ্টি তোরা?
কেমনে করলি এ কাজ তোরা
ভেবে হয় আমি সারা!
কেমন মায়ের সন্তান তোরা
কেমন বোনের ভাই
ভেবে আমি পাইনা কূল
এতটা পাষন্ড কি করে হওয়া যায়!!
চাইনা আমি উন্নয়ন,ডিজিটাল বাংলাদেশ
বোনদের উপর এই অত্যাচার,বল কোনদিন হবে শেষ?
দেশের জন্য মানষ নয়,মানুষের জন্য দেশ
কতদিন আর চলবে এই নরকান্ড,এর চাই দ্রুত রেশ!
বাংলাদেশ হয়েছে স্বাধীন,মানবো আমি সেদিন
যেদিন আমার বোনদের নিরাপত্তা হবে না আর বিলিন!
আইন,প্রশাসন,আদালত বল কিসের জন্য?
ধরষ্কের নেই বিচার কোন,তারাই যেন ধন্য!!
ক্ষমা করিস তনু আমায়, ক্ষমা করিস জাতি কে
এ দেশ নয় তাদের,যারা এনেছে স্বাধীনতা কে!!
©somewhere in net ltd.