| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতীতের অচেনা অনুভুতিগুলো বালিয়াড়ির ছায়ায় গা ঢাকা দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। ফিসফাস করে নিজেদের মধ্যে কী সব বলাবলি করে। মাঝরাতে যখন নীলাভ জ্যোৎস্নায় চরাচর ভরে যায়, জাদুদরজাটা যখন খুলে যায়, তখন সেই দরজা দিয়ে ঢুকে পড়ে সে। তারপর আমরা চলে যাই সেই অন্য জগতের বাগানে, সেখানে ঝর্ণার ধারে শিলাসনের উপরে বসে বসে স্মৃতির পাতা উল্টাই। ওর নিঃশব্দ হাসি আমি বুকের মধ্যেকার হ্রদের মধ্যে শুনতে পাই। বরফগলা হ্রদ, যেখানে ছো্টো-ছোটো ঢেউ মাথা নাড়ায়। জলের তাপমাত্রা রোদ্দুরের হাত ধরে। আমি অনেকদিন আগেকার এক ছোট্ট জলকন্যার নিঃসীম ভালোবাসার গল্প শুনতে পাই। আমি ওর নীলচে সবুজ চোখে অনেকখানি হাসি নিয়ে তাকিয়ে থাকি। ওকে বলি- “আর যেওনা, থেকে যাও আমার বুকের মধ্যখানে, হীরের মতো আগলে রাখব।” উত্তর দেয়- “তোমার বুকের ভেতরে একটা ছোট্ট গরম জিনিষ ধুকপুক করছে। ওর মধ্যে হীরে বসাতে চাও? হীরেতে অনেক ধার, ফালাফালা হয়ে যাবে!”
৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
তীর্যক নীল বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন, সাথেই থাকুন।
২|
২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল লাগা রইল
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪০
চাপাবাজ ফালতু বলেছেন: খুব ভালো লাগলো ।