| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দেশের যে অবস্থা। সবাই আতংকে আছে। কখন কি হয় অবস্থা। বিশেষ করে আমাদের মতো সাধারন মানুষের অবস্থা আরো খারাপ। এক দিকে সকল মানুষের ৪২ বছরের লালিত আশা যুদ্ধাপরাধীদের বিচার। আর এর প্রেক্ষিতে আশাহত মানুষের শেষ আশ্রয়স্থল হলো আজকের শাহাবাগ। কিন্তু রাজিব হত্যার মধ্য দিয়ে দেশে এখন শুরু হয়েছে নতুন ইসু। আমরা যারা সাধারন মনুষ তারা এতো জটিলতা বুঝিনা। আমরা চাই যুদ্ধাপরাধীদের সঠিক বিচার। আবার ব্লগে আমরা যারা আছি তারা মনে করি মুক্ত চিন্তার বহিপ্রকাশের শেষ এবং আবাদ মাধ্যম হলো ব্লগ। এক্ষেতে সামু হোলে বাংলা ব্লগ জগতে প্রধান। কিন্তু আজ কতিপয় অসাধু ব্লগার এই মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুগযোগ নিয়ে আমদের এই সামুকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
তাই আমদেরকে এখন সদা জাগ্রত থাকতে হবে। কোন প্রকার বিপথগামী, অশ্লীল, কটুক্তিকারী এবং ব্যাক্তি, সমাজ, দেশ ও বিভিন্ন ধর্মের প্রতি কঠাক্যকারী ব্লাগারদের আমরা বয়কট করবো। আমরা তাদের ব্লগে ঠুকবো না, লাইক দিবনা, কমেন্ট করবো না। এবং সবাইকে দায়িত্বশীলতার সাথে ব্লগিং করতে হবে।
যে কোন অশুভ শক্তির হাত থেকে সামুকে রক্ষা করার জন্য সবাই সর্বাত্নক চেষ্ঠা করবো।
©somewhere in net ltd.