নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কিছু জানি না :'(

কালো-পেঁচা

আমি কে ???? জানি না । শুধু জানতে চাই । কিন্তু কিছুই জানতে পারি না :(

কালো-পেঁচা › বিস্তারিত পোস্টঃ

অচেনা তার সাথে কিছুক্ষণ

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২



ধানমন্ডি ৮ এ নতুন ব্রিজটার নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যাথা হয়ে গেছে । সেই কখন থেকে দাঁড়িয়ে আছে রাকিবের জন্য । কিন্তু শালার আসার নামই নেই । আর এদিকে ব্রিজের ওপর প্রেম করায় ব্যস্ত তরুণ তরুণীদের দেখে ওর বার বার মনে হচ্ছে জীবনে একটা প্রেম করতে পারলাম না । অবশ্য প্রেম করবে কার সাথে । আজ কাল মেয়েরা সহজে কাউকে ভালবাসে নাকি ।

হঠাৎ করে একটা মেয়ের দিকে চোখ গেল । নীল রঙের একটা জামা পড়া । আরো তিনজন মেয়ের সাথে দাঁড়িয়ে রয়েছে । সবাই একই রঙের জামা পড়া । চার চারটা মেয়ের মধ্যে থেকে শুধু ওই মেয়েটাকে চোখে পড়ার কারন হলো কায়হানের অনেকক্ষন থেকেই মনে হচ্ছিলো যে মেয়েটা ওকে দেখছে ।

এইতো এইতো কেবন মাত্রই চোখাচোখি হলো । নিশ্চয়ই মেয়েটা ওকে দেখছে ।

কিন্তু কেন ???? ওর দিকে কোনো মেয়ে তাকালেই ওর সন্দেহ হয় যে নিশ্চয়ই ওকে দেখতে জোকারের মত লাগছে তাই মেয়েটা তাকিয়ে আছে । নিজের প্রতি একটুও আস্থা নেই ওর ।

হঠাৎ করেই মেয়েটা ওর দিকে আসা শুরু করলো ।



আমি আবার কি করলাম । আ আমার দিকে আসছে কেন !!!!

এসেই কথা বলা শুরু করলো ।

- কি ব্যাপার আপনার ????

সাহস আছে বটে মেয়েটার । অচেনা কারো সাথে কেউ এইভাবে কথা বলে !!!!

- মানে ???? :O

- মানে আপনি আমার দিকে তাকিয়ে ছিলেন কেন ????

- আমি আপনার দিকে তাকিয়ে থাকবো কেন !!!!

- আপনি তাকিয়ে ছিলেন না ????

- ওকে ছিলাম । কিন্তু আমি তাকিয়ে ছিলাম এই ভেবে যে আপনি কেন আমার দিকে তাকিয়ে আছেন ।

- আমি ???? :O আমি আপনার দিকে তাকিয়ে থাকবো কেন ???? আর তাকালেই বা আপনার কি ????

- মানে :O !!!! আমি আপনার দিকে তাকালে দোষ আর আপনি আমার দিকে তাকালে আমার কি ????

- হুম । আপনার কি !!!! একটা ছেলের দিকে একটা মেয়ে তাকালে কোনো অসুবিধা নাই কিন্তু একটা মেয়ের দিকে একটা ছেলে তাকালে অনেক সমস্যা । কিন্তু আমি আপনার কথা বুঝতেছিনা । আপনি কি মেয়ে নাকি ???? :/

- না !!!! আমি মেয়ে হতে যাবো কেন ????

- তাহলে ????

- তাহলে মানে ????

- তাহলে আপনি এরকম ভাবে তাকিয়ে ছিলেন কেন ????

- সরি । আসলে সত্যি বলতে কখনো কোনো মেয়ে আমার দিকে তাকায়নি তো তাই একটু অবাক হয়েছিলাম ।

- অবাক হয়েছেন নাকি লজ্জা পেয়েছেন ????

কায়হান একটু অবাক হলো । এই মেয়ে বুঝলো কিভাবে যে ও লজ্জা পেয়েছে ।

- না । একটু পেয়েছি ।

মেয়েটা জোরে জোরে হাসতে শুরু করলো ।

কায়হান আরো বেশি লজ্জা পেল । কতোটা গাধা ও ।

- লজ্জা পাবেন না । আপনাকে খুব ভালো লেগেছে বলেই তাকিয়ে ছিলাম ।

- বলে কি এই মেয়ে । o.O

কায়হান আজ তোর ভাগ্য প্রশন্ন ;)

- আসলে আমি খুব ঠোঁট কাটা টাইপের মেয়ে । যখন যা ইচ্ছা বলে দেই । কিছু মনে করবেন না ।

- নাহ কি মনে করবো ।

- আচ্ছা তাহলে আমি যাই । আমার বান্ধবিরা বাসায় চলে গেছে । আমাকেও যেতে হবে ।

কায়হান সুযোগ হারাচ্ছি । যেচে পড়ে কোনো মেয়ে কথা বলে না । তোর সাথে আজ বলেছে ।

- আচ্ছা আপনার নামটা জানতে পারি ???? আমি কায়হান ।

- কায়হান ???? :O এইটা কি ধরনের নাম । আমি লামিয়া । আচ্ছা আপনার নামে অর্থ কি ????

- জানি না । মা নাম রেখেছে । কিন্তু নামের অর্থ কখনো বলেনি ।

হঠাৎ কায়হানের ফোনটা বেজে উঠলো । শালার রাকিব এখন ফোন দিয়েছে । ফোন ধরার পর রাকিব ওকে ধানমন্ডি ৩২ এ যেতে বললো । শালার ফোন করার টাইম পেলি না ।

- আচ্ছা আমি তাহলে যাই । দুঃখিত আপনার দিকে তাকিয়ে থাকার জন্যে ।

মেয়েটা হঠাৎ মন খারাপ করে হাঁটা ধরলো ।

কায়াহানের মনে হচ্ছে কিছু একটা ভুল ও করছে । কি ভুল কি ভুল বুঝতে পারছে না । এদিকে মেয়েটা কিছুদূর চলে গেছে ।

আবার রাকিবের ফোন ।

ফোনটা ধরলো না কায়হান । দৌড়ে মেয়েটার কাছে গিয়ে বললো আচ্ছা আমি আপনাকে বাসায় পৌছে দিলে কোনো সমস্যা আছে ????

কিছু বললো না মেয়েটা । শুধু একটু হাসলো ।

আর কিছু বলার প্রয়োজন রইলো না লামিয়ার । কায়হান খুব বেশিও বোকা নয় । ;)













বিঃদ্রঃ ব্লগে আমার প্রথম লেখা এটি । খুব বেশি ভালো লিখি না । কিন্তু চেষ্টা করি । তাই পছন্দ না হলে বলবেন । আর এই গল্পটি আংশিক সত্য । কয়েকদিন আগেই কিছুটা এরকমই হয়েছে আমার সাথে । :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.