নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব পাঠকং

নিরব পাঠকং › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ!!

১২ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৫

মেঘ বালিকা,

---------

কতই না স্বপ্ন দেখিয়েছিলে ৷

আমায় যেদিন তুমি বলেছিলে "বিশ্বাস কর" ৷



মেঘ বালিকা তুমি জানো, সেদিন

আমি মেঘ ছুয়েছি ৷ রোঁয়া রোঁয়া, ধুয়ো ওঠা, নরম নরম ঠিক তোমার মত ৷

মেঘ, তুমি বিশ্বাস কর, উত্তাল

গগণে তোমার স্বপ্নে রাঙ্গানো মেঘ, তোমার কোমল হাত আমি ছুয়েছি ৷



বলেছিলে একদিন, মনে আছে তোমার?

"তোমায় আমি স্বপ্ন দেবো, কত রকম স্বপ্ন, হরেক হরেক স্বপ্ন, রঙিন স্বপ্ন, ছোট স্বপ্ন, বড় স্বপ্ন,

নানা রকম স্বপ্ন ৷"



সেদিন থেকেই আমি তোমার

শাড়ির আচলের ছোয়া পেয়েছি ৷ নীল শাড়ি পড়ে স্বপ্নে আসতে আমার ৷ আগলে রাখতে সারাক্ষণ ৷

বিশ্বাস করো মেঘ, তোমার

স্বপ্নে বিভোর আমি,

আমি পাগলপারা ৷



বলেছিলে, "তুমি নাকি যাদু জানো ৷

আমার সব দুঃখ মুছে দেবে তুমি ৷ মনের জালে আবদ্ধ যন্ত্রনা তোমার করে নেবে ৷"

সেদিন থেকেই আমি আমার বর্ণচোরা মনকে হারিয়েছি ৷

বসে থাকি পা ডুবিয়ে, নিরবে সেই

পুকুর পারে ৷ আকিঁ ভরা ভরা স্বপ্ন তোমার রঙ তুলিতে ৷



বিশ্বাস করো মেঘ, আমি হারিয়েছি যন্ত্রনা ৷ সুখ পাখির মত সুখ খুজে বেড়াই তোমার হৃদয়ে ৷

রোদ্র মাখা শিমুল গাছের ছায়া তলে, নীরবে ঘেরা, দুপুর বেলায় পুকুর পারে,

মেঘ বালিকা তুমি বলেছিলে, "এই হাত আর ছাড়বে নাকো জীবন তরে ৷"

জানো, সেদিন থেকেই আমি বদ্ধ

ঘরে একা বসে, স্বপ্ন আঁকি মন তরে;

দিবা রাত্রিকে সঙ্গ করে ৷

বিশ্বাস করো মেঘ, সেদিন থেকে শুধু তুমিই আছো ৷

প্রতি রাত্রি একা হাটি, ভাবি শুধু তোমায় নিয়ে ৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:০১

নেট পাগলা বলেছেন: অনেক সুন্দর হইসে

২| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:১৬

নিরব পাঠকং বলেছেন: ধন্যবাদ,

৩| ১২ ই মে, ২০১৪ দুপুর ২:১২

জিকো বলেছেন: বাংলা ছোট গল্প, কবিতা, উপন্যাস, সাহিত্য সমালোচনা নিয়ে একটি চমৎকার সাইট... আজই ভিজিট করুন.... পড়ুন অথবা লিখুন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.