| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সমাজবদ্ধ নারী হতে চাইনা
হতে চাইনা সমাজবদ্ধ বউ
এ সমাজ তো বোঝে না আমায়
বোঝে না মন টা কেউ।
আমি সমাজবদ্ধ মা হতে চাইনা
হতে চাইনা সমাজবদ্ধ কন্যা
এই অবুঝ সমাজটাই ভাসিয়েছে
কষ্টের এত শত বন্যা ।
আমি চাইনা সমাজবদ্ধ ঘর
ঘর বাঁধার নতুন নীতি গড়
এই অবুঝ সমাজটাই দিচ্ছে করে
আপনজনদের পর।
কি এই সমাজ ??
সমাজবদ্ধ প্রথা ???
কেন চাস এই সমাজ।।
শুনিস তার কথা????
এই সমাজ তো আসেনারে
বাঁচাতে ধর্ষিতা তোর কন্যারে
তবে কেন থাকিস পরে
সেই সমাজের খাঁচায় পরে ??
সমাজ আর সমাজবদ্ধতা
নিছে কেরে আজ মানবতা
কারো কষ্টে আজ কেউ কাঁদে নারে
পায়না মনে ব্যাথা !!!!!!!!
চাইনা এমন সমাজ আমি
সমাজ নামের আবরণে
হছে বেইমানি ।
অবুঝ সমাজ তো আজ দেখেনারে
শীতে কাঁতর সেই শিশুটিরে
যেই শিশুটি ভিজা চোখে
তাকিয়ে থাকে দু"হাত জোরে ।
সমাজ টা তো গরিবের নয়
যেন, বড়লোকের পুঁজি
আমাদের মত অসহায়রা তাই
দিন-মজুরি খুঁজি ...
এই সমাজের এক বেশ আয়োজনে
যদিও তা নিষ্প্রয়োজনে
এক পৃথিবীর আজ হাজার খণ্ড
বলবি তবুও নয় সমাজ মন্দ
চাইনা হতে সমাজবদ্ধ কেউ
এই সমাজে আছে শুধু
ধূসর কালো ঢেউ ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
জিদনী বলেছেন: আমার ব্লগে স্বাগতম
ভালো লাগার জন্য ধন্যবাদ।
২|
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
এই সমাজের এক বেশ আয়োজনে
যদিও তা নিষ্প্রয়োজনে
এক পৃথিবীর আজ হাজার খণ্ড
বলবি তবুও নয় সমাজ মন্দ
+++
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
জিদনী বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
৩|
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: আমি নই সমাজবদ্ধ কেউ।
ভালো লাগা রইলো।
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
জিদনী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪|
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আফসোস! তবুও আমরা সেই সমাজকে আঁকড়ে থাকি ।
কবিতা ভাল লাগলো ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
জিদনী বলেছেন:
ধন্যবাদ
৫|
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
ইনকগনিটো বলেছেন: আপ্নে অসামাজিক?
আমিও। ![]()
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
জিদনী বলেছেন:
৬|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এত রাগ কেন সমাজের উপর!!!???
সমাজের রোগ গুলো দেখে?
তবেতো কাজ আরো বেড়ে গেল! রোগ সারাতে হবে না?
একজনসমাজকর্মী হয়ে আপনার আক্ষেপ কিছুটা মেটানোর চেষ্টা করতে পারেন।
তাতে যদি কোন একজনেরও শান্তি মেলে!
ভাল থাকুন।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
জিদনী বলেছেন:
দোয়া করবেন
যাতে কি এমন টি করতে পারি
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
ফারজানা শিরিন বলেছেন: আমি সমাজবদ্ধ নারী হতে চাইনা
হতে চাইনা সমাজবদ্ধ বউ
এ সমাজ তো বোঝে না আমায
বোঝে না মন টা কেউ।
ভালো লাগা ।