| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষ্ণচূড়ার লাল রং আজ, কষ্টচূড়ায় কালো
কালো জগতের মাঝেই আজ রাখি নিজেকে ভালো
আবেগি এ শহরে, কষ্টের কুঁড়েঘরে,
বেদনার এক বৃদ্ধ বুড়ি, কষ্ট দিয়ে বুনে শাড়ি
শাড়িটির কারুকাজ এই আঁধো মনের আলো ।
মেঘলা আজ মনের আকাশ, কষ্টে ভরা দূরের বাতাস
মনের মাঝেই মনটি আজ, থাকে ভীষণ হতাশ
কষ্টের এক কালো টিপ, মনেতেই তা থাকে ঠিক
তবুও এ মনেতে আজ নজর পরে গেলো
কালো নজর যে আজ কেড়ে নিলো, এই আঁধো মনের আলো ।
জিবন টা এক পাতার মত, যে সুখের ছায়া পেলে নিজেকে গড়ে তুলে
না’কি এক কষ্টের ধূলেতে ধিম গতিতে ঝরে পরে
আজও জিবনের এত কাছে থেকেও তাকে চেনা হলনা
জিবনের কাছে যেয়ে জিবনের খবর বলা হলনা
তবে কি সে আপন হবে না কখনো, না’কি জিবন মনকে বুঝেনি এখনো ?।
একটু ভরসার স্থানটাই চাই, এ জগতে চাইবার মতো আর কিছুই নাই
নাজেহাল এই মনটাকে বাঁধতে চাইনা মিছে বাঁধনে
বাঁধন ছিরার যন্ত্রণা থেকে মুক্ত থাকতে চাই
এই জগতে নেয়ার মতো নাই কিছু অবশিষ্ট ..কষ্ট চূড়ার কষ্ট নিয়েই বিদায় হতে চাই
এ জগতে নেয়ার মতো যে, আর কিছুই নাই।
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
জিদনী বলেছেন: ধন্যবাদ।
ঠিক বলেছেন জিবনে বেচে থাকাটাই আনন্দের।
ভালো থাকুন।
২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
যদি চোখ বুজে থাক-সবই অন্ধকার!
কেউ বললো- চোখ খোল।
তুমি বললে-না না সব আঁধার!
আতংক আর ভয়
কুকড়ে রাখে-সোজা হতে দেয়না;
তাই পৃথিবীটাও কুজো মনে হয়!
চক্রবুহ্য ভাংতে হবে।
এই মেয়ে -চোখ মেল
ইয়া বড় বড় করে-আলোর ঝলকানিতে
চমকে গেলেও ভয় নেই;
এইবার সোজা হও।
সেনা প্যারেডের মতো
কমান্ডের বাত্যয় না করেই-ঋজুতায়
মনোবল বাড়াতে
বুক ভরে নাও গভীর লম্বা শ্বাস।
এইবার পা ফেল - স্বপ্নের পৃথিবীতে।
যদি কখনো মনে হয়
আমি একা
যদি লাগে ভয়-
তৃতীয় নয়নে দেখো -পাশেই সবসময়।।
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
জিদনী বলেছেন: যদি কখনো মনে হয়
আমি একা
যদি লাগে ভয়-
তৃতীয় নয়নে দেখো -পাশেই সবসময়।।
ধন্যবাদ
স্বপ্ন যতই সুন্দর হক না কেন, তা তো ভেঙ্গেই যায়
আর তখন ঠাণ্ডা পানির ঝাপটি মেরেই মনটাকে বোকা বানিয়ে
এক মিথ্যে হাসির সাথেই দিনটি শুরু করতে হয়।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কষ্ট বানরের মত , লাই দিলে মাথায় উঠে ।
কিসের এত কষ্ট ? জীবনে বেঁচে থাকাটাই আনন্দের ।
কষ্ট কাব্য ভাল হয়েছে ।