নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মৃতির পাতায়...

জীবনটা এক আয়না- ভেঙ্গে গেলে জোড়া লাগে, তবু দাগ যায় না..

জিদনী

জিদনী › বিস্তারিত পোস্টঃ

আবেগের কিছুক্ষন

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪



না, আজ কোন কবিতা লিখিনি। না, লিখিনি কোন কাব্য। আজ মনের কিছু কথাই এই সাদা কাগজে লিখব। কেন লিখছে তার নামে তাও জানিনা...... ভাব্বে কি সে আমার নামে তাও ভাবিনা।



জানি, জিবনে এমন অনেক সময় আসে যখন কিছু পাবার জন্য কিছু হারাতে হয়...সে যাই হোক না কেন। কেউ তার জমিজমা, আবার কেউ মান সম্মান, কেউ বা আবার তার অস্তিত্বটাই বিলিয়ে দেয় চিরতরে ...... কেন? এমনটি কেন হয়?

কেন'না বিনিময় ছাড়া এ পৃথিবীতে কেউ কিছু পায়না, আর কিছু দেয়ও না। হয়তো বা আমার বুঝের অভাব, কিংবা আমি উচ্চজ্ঞ্যনের কেউ নই, তাই এই রকম টা ভাবচ্ছি!!



আমার জিবনে আমি একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়তে চাই, জানি না তা কখনো হতে পারবো কি না....



মানুষের সাথে আত্ত্বার সম্পর্কটাই সবচেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে, আজ সেই বড় সম্পদটুকুই চাই কিনে নিতে..মন দিয়েই মনটা ছোয়া যায়.. কষ্ট দিয়ে কষ্টকে চেনা যায়..তবুও এই পৃথিবীতে, মানুষ মনটাকে মূল্য দেয়না, আর যারা দেয় তাদের কে লোকে অসাভাবিক ভাবে, নয়'তো ভাবে মানুষটি বোকা।

সরল সোজা থাকা আর বাকো হওয়ার মাঝে অনেক তফাত আছে এটা আমার ধারোনা। /:)



আমি আমার যে কোন কাজে সফল হতে চাই, আর অবশ্যই তা শত পথে.. কিন্তু আমি আমার অস্তিত্ব হারাতে চাই না, চাইনা লোকে আমার সফলতাতে প্রশ্ন উঠাক, আমার জিবনের প্রত্যেকটা কদম এমন হোক যেনো লোকেরা গর্ভ করে বলতে পারে যে হে এটা আমাদের এলাকার মেয়ে, আমার মা-বাবা যাতে বলতে পারে গর্বের সাথে যে আমি তাদেরি সন্তান../:)



আমি স্নেহ ভালোবাসি আর চাই লোকে আমায় স্নেহের চোখে দেখুক। আর যদি কারো স্নেহকে আমি কোন ভূল ভাবি তোবে আমি ক্ষমাপার্থী, কেনো না আমি চাইনা কেউ আমার কারনে কষ্ট পাক, কাউকে আমার জন্য কাঁদতে হোক তাও আমি চাইনা।:((



আর যদি নিজের অস্তিত্ব হারিয়ে তাকে বিলিয়ে জিবনে কিছু পেতে হয় তো আমি সেই সফলতাকে ত্যাগ করলাম।কেন না আমার পক্ষে তা গ্রহণ করা সম্ভব নয় কখনো।





কারো কাছে আজ ক্ষমা চাওয়ার ছিলো, জানি একবার হলেও সে চোখ রাখবে এই ব্লগ পাতায় ......

যদি পারেন তো আমায় ক্ষমা করবেন



অবুঝ ভেবেই আপন মনে করেই তবুও আমাকে ক্ষমা করবেন।

:((

আর এই উপকার আমি কোন দিন ভূলবো না কোনদিনও না।

ভালো থাকবেন।



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেন'না বিনিময় ছাড়া এ পৃথিবীতে কেউ কিছু পায়না, আর কিছু দেয়ও না।
সঠিক । পৃথিবীতে কিছুই নিঃস্বার্থ নয় ।
কেউ যদি ভিক্ষুককে কিছু দেয় তাও নিঃস্বার্থ নয় , এখানে পুণ্য প্রাপ্তির স্বার্থ জড়িত । নিদেনপক্ষে আত্মতৃপ্তি প্রাপ্তির স্বার্থ হলেও জড়িত ।
যার জন্য পোস্ট তাঁর নজরে পড়েছে কিনা জানিনা ।
পোস্টে লেখিকার হতাশা প্রকাশ পেয়েছে , জীবন কারো জন্য থেমে থাকেনা ।
সর্বাবস্থায় ভাল থাকুন ।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

জিদনী বলেছেন: জিবন কারো জন্য থেমে থাকেনা
থেমে থাকেনা মানুষ ও
যদি কিছু থেকে যায় তা হল হতাশা ।


আপনিও সর্বাবস্থায় ভাল থাকুন ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কারো কাছে আজ ক্ষমা চাওয়ার ছিলো, জানি একবার হলেও সে চোখ রাখবে এই ব্লগ পাতায় ......
যদি পারেন তো আমায় ক্ষমা করবেন !!!!
------------------

কে সেই ভাগ্যবান!!!!! কিংবা বোকা!!!!!

শুনেছি- বন্ধুত্বে এবং ভালবাসায় নো সরি নো থ্যাংকস।

আশাকরি আপনার সেই কাংখিত মানুষটিও তা জানেন।

এত কষ্ট কেন আপনার লেখায়? কি গদ্য কি পদ্য?

জীবনকে পজিটিভলি নিন। সবকিছুতে প্রাণ খূলে হাসুন। জিবনের অনেক অংকই আজো মেলেনি, কারো মেলে না!
তবু সবাই দেখুন কেমন মিল মিল ভাব করেই জীবনটা পার করে দেয়; দেয়না?

তবে আর কেন মিছে দুঃখ সাগরে হাবুডুবে খেয়ে ডুবে মরা?

আর লেনদেনের কথা বলছিলেন- হ্যা, স্বার্থতো সবকিছুতেই আছে। স্রষ্টার সৃষ্টিও কি নিঃস্বার্থ?
না।
বান্দার পরীক্ষা, বান্দার ইবাদত, বান্দার বন্দেগী সব কিছু সহ আরো কত লেনাদেনাই না জড়িত ;)

ভাবুন তবে- !!

সরি, অনেক লম্বা হয়ে যাচ্ছে- তবু না বলে পারছি না-
সব কিছুকে সহজ ভাবে নিতে পারাই জিবনের সবচে বড় পাওয়া।
সহজ ভাবে নিন।
প্রাণ খুলে হাসুন।
সুন্দর ভাবে বেচেঁ থাকুন।

জীবনের প্রতিটি মুহুর্ত, প্রতি বিট ব্যান্ডউইথ সময়, স্রোত আর যৌবনের মত সবই নিত্যতায় হারিয়ে যায়....
সংরক্ষনের কোন লকার নেই;

তাই প্রতি মুহুর্তে বেঁচে থাকার মাঝেই স্বার্থকতা। যে মুহুর্তটা চলে গেল মহাকালে তা আর কোন দিন এই রুপে ফিরবে না।

তবে আর অত ভাবনা কিসে?

আপনার জন্য শুভ কামনা।

আপনার প্রিয় মানুষটা না আবার আমার লম্বা মন্তব্যে বিরক্ত হয় :)

সরি ইয়ার ;)

দু'জনেই ভাল থাকুন সতত।


২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

জিদনী বলেছেন:
কোথাগুলো স্মরণ রাখবো।
চেষ্টা করবো জাতে কি সব কিছু সহজ ভাবে নিতে পারি।
(কিন্তু) এই শব্দটি এমন একটি মাথা বেথা জা কি না সাথেই থেকে যায়।
সব কিছু জানার পরেও (কিন্তু) বেথাটা রয়েই গেলো
আপনি কত কিছুই না বললেন
আর সব কিছু বুঝার পরেও বলব,
হয়তো আমি বুঝি, মন বুঝে ন, আর কখনো মন বুঝ্‌, কিন্তু আমি বুঝি না।

একটি শিশুর প্রথম পাঠশালা নাকি তার পরিবার হয়
আর মানুষ প্রথম যা শেখে তা ভুলতে পারে না কখনো।
তাই হয়তো সব সহজ নিলেই সহজ, তা জানার পরেও অবুঝ ভাবেই থাকি আর হয়তো তাই থেকে যাবো ।

ভালো থাকুন।
আপনার মূল্যবান বক্তব্য গুলোর জন্য অনেক ধন্যবাদ। :)

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

আপেল মাহমুদ বলেছেন: ভুল করে সেই ভুলকে বুঝতে পেরে আত্ম-উপলব্ধিকে বাস্তবে রুপদানের এই সুন্দর সাহসিকতাকে সাধুবাদ জানাই। তবে সময়ের মলম এতই কার্যকরি যে হতাশাকে উচ্ছ্বাসে রুপান্তরীত করতে অথবা উচ্ছ্বাসকে হতাশায় ডুবিয়ে দিতে তার জুড়ি নেই । তাই সময়কে সুন্দরের স্রোতে ভাসিয়ে আসুন আগামীর জন্য মানবতার ভিত্তি মজবুত করি আর নিজের অস্তিত্বকে মানবতার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করি।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

জিদনী বলেছেন:
চেষ্টা করবো
নিজের অস্তিত্বকে মানবতার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করার
ভালো থাকুন।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '''' একলা মানুষ মাতৃ গর্ভে
একলা মানুষ চিতায় ,
একলা মানুষ কর্তব্যে
একলা মানুষ পিতায়
আর মদ্ধি খানের বাকীটা সময়
একলা না থাকার অভিনয় -------
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে নাকি একলা চলতে হয় ------------- ''''

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

জিদনী বলেছেন:
এখন নিজেকে,একাই লাগে
একার মাঝেই ভালো আছি
আর হয় তো বা ভালই থাকবো।


ভালো থাকুন আপনিও কিন্তু একা নয় :)
পরিবার পরিবারপরিজনদের নিয়ে ভালো থাকুন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.