নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মৃতির পাতায়...

জীবনটা এক আয়না- ভেঙ্গে গেলে জোড়া লাগে, তবু দাগ যায় না..

জিদনী

জিদনী › বিস্তারিত পোস্টঃ

নিজেই নিজের মাঝে

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

নিজেই নিজের মাঝে ভাবি

কবেরে আমার হবি

নিজেই নিজেকে সাজাই বধূরুপে

হবে কি বাসর মোদের, হলুদ তপ্ত ধূপে।



নিজেই নিজেকে আজ

তোর তরে ভাবি

কবেরে বন্ধু তুই

আমার আমিতে রবি।



নিজেই নিজেকে আজ

ভাবি তোর সকাল

মিষ্টি রোদের আগমনে

তুই যে মোর বিকাল।



নিজেই নিজেকে আমি

ভাবি দিবানিশি

তোর ভালোবাসাতে মন আজ

সীমা ছাড়িয়ে খুশি।



নিজেই নিজেকে আজ

রেখেছি তোর ঘরে

রাখিস বন্ধু যতন করে

আদর করে মোরে।



নিজেই নিজেকে আমি

ভাবি তোর জিবন

তুইও বন্ধু ভাবিস আমায়

তোর চির আপন।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

মোঃ ওমর শরীফ বলেছেন: সুন্দর কোবতে।

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

জিদনী বলেছেন:
ধন্যবাদ।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর কবিতা।

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

জিদনী বলেছেন:
একটি সুন্দর ধন্যবাদ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: মন্দ হয়নি কবি কবিতা তোমার
আরো ভালো চাই এই প্রত্যাশায় শুভ কামনা ...

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

জিদনী বলেছেন:
আশা করি আপনার শুভকামনাকে কাজে লাগাতে পারবো।
দোয়া করবেন আমার জন্য।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজেই নিজেকে আজ
রেখেছি তোর ঘরে
রাখিস বন্ধু যতন করে
আদর করে মোরে।

নিজেই নিজেকে আমি
ভাবি তোর জিবন
তুইও বন্ধু ভাবিস আমায়
তোর চিরো আপন।

==

থাকিস বন্ধু এমনি করে
যাসনে কভূ ছেড়ে
রাখব তোরে যতন করে
চোখের পাতার পরে!

এমনি করে ভাবিস
সারাটি জীবন
জানিস শুধু আছে কেউ
তোরই চির আপন।।
----

হৃদয় যখন হয় ফানা
আমি তুমি বিলীন
একের মাঝে অন্যে
তখন হয় অন্তলীন।।



বাহ! আপনার কবিতাতো আমাকেও কবি বানিয়ে দিল!!! দেখছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.