নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা চড়ুই

আব্দল্লাহ আল মুন্নাফ

আমি কোন কিছু প্রত্যাশা করি না

আব্দল্লাহ আল মুন্নাফ › বিস্তারিত পোস্টঃ

জাফর স্যার ও একজন ফেসবুক তথ্যমন্ত্রী

১৫ ই মে, ২০১৫ রাত ৯:০৬

সকালে ঘুম থেকে উঠেই দেখি,ফেসবুকে একটা ইভেন্টের ইনভাইট এসেছে। ইভেন্টের নাম,"জাফর স্যারকে তথ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই" দেখেই মন ভালো হয়ে গেলো। বাহ! চমৎকার ব্যাপার। উনার মতো বিজ্ঞানমনস্ক মানুষ তথ্যমন্ত্রী হলে,আমাদের তরুন সমাজ যে বেজাই খুশি হবে, এতে কোন সন্দেহ নেই! এছাড়া, উনার চেয়ে উচ্চ শিক্ষিত মানুষ মন্ত্রী পরিষদে আছে, এটা আমার জানা নেই। তো যেই কথা সেই কাজ,ইভেন্টের পোস্ট পড়তে বসলাম। কিন্তু একি! এ যে ট্রোল ইভেন্ট! স্যারকে হেয় প্রতিপন্ন করতে,কিছু বিপদগামী ফেসবুকার কাজটি করেছে। কেউ কোন প্রতিবাদও করছে না,প্রায় সবাই এসে স্যারকে নকলবাজ,চেতনা ব্যবসায়ী বলে গালি গালাজ করছে। এই লেখা যখন লিখছি,মনটা ভীষন খারাপ। মানি লোকের সম্মান আমরা খুব কম করি,রাজনৈতিক নেতা হলে স্যার-বস্ বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলি। এসব করছে সাধারনত শিশু ফেসবুকার,যারা ইয়ো ইয়ো রমজান সিংহা এর ভক্ত। যাদের জগৎ জুড়ে রয়েছে মিকা সিংহা নামক ভাইরাস। আমাদের সংস্কৃতি ও নৈতিক শিক্ষার অভাব যে গুরুতর,তা এসব কর্মকান্ডেই স্পষ্ট। এসব অপকর্মের দায়ভার কে নিবে? সন্তানের বাবা-মা/শিক্ষাপ্রতিষ্ঠান/আকাশ সংস্কৃতি?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ রাত ৯:১২

আব্দল্লাহ আল মুন্নাফ বলেছেন: Click This Link

২| ১৫ ই মে, ২০১৫ রাত ৯:৩৯

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: নকলবাজ কথাটা মিথ্যা না, ওনার সাই ফাই বেশির ভাগ নকল, তারপরও সমস্যা ছিল না যদি কপি করার ব্যাপারটা উনি স্বীকার করতেন!!

৩| ১৫ ই মে, ২০১৫ রাত ১০:১৪

কলাবাগান১ বলেছেন: ফাহাদ সাহেব রা স্যারকে বলেন নকলবাজ?? নিজেরা পড়েছেন নকলবাজিকে করে তাই খ্যালটেক থেকে পাশ করা স্যারকে নকলবাজ বলতেও বুক ও কাপে না। এরা হল রাজাকারদের বংশধর। ষ্যার যদি আজ জামাতি-রাজাকারদের তোষন করতেন, তাহলে এই লোকগুলিই স্যারকে মাথায় তুলে রাখতেন।

৪| ১৫ ই মে, ২০১৫ রাত ১০:৪১

আব্দল্লাহ আল মুন্নাফ বলেছেন: আমি কষ্ট পাই, এদের কবে বোধদয় হবে

৫| ১৬ ই মে, ২০১৫ রাত ১:১৯

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: : :D :D :D কলাবাগান১ এর কথায় কিছুটা মর্মাহত হইলাম, উনি আমাকে চেনেন না , জানেন না, অথচ নকলবাজ বানাইয়া দিলেন!! বললাম ওনার সাই ফাই এর বই নকল করা, সেটার সাথে নকলবাজি করে পড়ার সম্পর্ক কি তা কলা সাহেবই জানেন। আমি তো বলি নাই, উনি নকল করে পাস করসেন!!
এটা অবশ্য আওয়ামী গুখোরদের স্বভাব ,ভিত্তিহীন কথা বলা।
" ষ্যার যদি আজ জামাতি-রাজাকারদের তোষন করতেন, তাহলে এই লোকগুলিই স্যারকে মাথায় তুলে রাখতেন। "
কলা সাহেব, আপনি ভুল , আপনার ষাঁড়/গরু যখন বিএনপির বিরুদ্ধে নিয়মিত লিখত ২০০১-০৬ সালে, তখন ওনারে দেবদূত মনে করতাম, ওনার লেখা পড়ার জন্য জোর কইরা প্রথম আলু রাখতাম,ঐ সময়ে ওনার সব কয়টা কলামের বই আমার বোন কিনছিল, এখনও আমাদের বাসায় আছে।
আন্দাজে কথা বলাটা বাদ দেন।

বিদ্রঃ পি.এইচ.ডি তো করসে ওয়াশিংটন থেকে, ক্যালটেক এর খবরটা নতুন পাইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.