নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য প্রকাশ করবই

আিম একজন ইিঞ্জিনয়ার এবং েপশায় ব্যবসায়ী

মোহাম্মদ আবদুর রহমান সিরাজী

আিম একজন ইিঞ্জিনয়ার এবং েপশা ব্যবসা।

মোহাম্মদ আবদুর রহমান সিরাজী › বিস্তারিত পোস্টঃ

বসুন্ধারা গ্রুপ বনাম ট্রান্সকম গ্রুপের লড়াই

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৬

বসুন্ধরা গ্রুপ দেশের একটি বড় গ্রুপ অব কোম্পানী। দেশের আবাসন শিল্পে বসুন্ধরার নাম এক নম্বরে। এই গ্রুপের রয়েছে বসুন্ধরা শপিং মল, সিমেন্ট, রড ইত্যাদি। অপরদিকে ট্রান্সকম গ্রুপের রয়েছে ইলেকট্রনিক্স ব্যবসা, প্রথম আলো পত্রিকা, ফুড এন্ড বেভারেজ। খুব সাম্প্রতি উভয় গ্রুপের মধ্যে লড়াই শুরু হয়েছে। অবশ্য বারুদের অস্ত্র না নিয়ে উভয় পক্ষই এখন শুরু করেছে কলমের লড়াই। ট্রান্সকম গ্রুপের কর্ণধার ও প্রথম আলো পত্রিকার মালিক লতিফুর রহমান তত্ত্বাবধায় সরকারের আমলে শীর্ষ দুর্নীতিবাজদের তালিকার মধ্যে ছিলেন। আর বসুন্ধরার মালিক আকবর সোবহান এর বিরুদ্ধে সাজা হয়েছিল। আসলে উভয় গ্রুপের মধ্যেই সম্ভবত স্বার্থের আঘাত লেগেছে তাই শুরু হয়েছে কলমের লড়াই। আর এই লড়াইয়ে ট্রান্সকম গ্রুপ ব্যবহার করছে তাদের পত্রিকা 'প্রথম আলো' আর বসুন্ধরা ব্যবহার করছে পত্রিকায় বিজ্ঞাপন এবং কিছু ভাড়াটে লোক দিয়ে প্রথম আলো পত্রিকা বন্ধের পোস্টার।

ইতোপূর্বেও দেখেছি, বসুন্ধরা গ্রুপের সাথে যমুনা গ্রুপের দ্বন্ধ। তখন যমুনা গ্রুপ বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে তাদের যুগান্তর পত্রিকাকে ব্যবহার করেছিল। তারা একে অপরকে ভুমিদস্যু হিসাবে চিহ্নিত করেছিল। কিন্থু এখন উভয় গ্রুপই একত্রিত হয়ে "যমুনা-বসুন্ধরা" সিটি তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছে। এখন উভয়পক্ষই স্বার্থের কারণে একজোট হয়েছে। হয়ত ট্রান্সকম গ্রুপ ও বসুন্ধরা গ্রুপও তাদের স্বার্থের কারণে ভবিষ্যতে এক হয়ে যাবে। কারণ চোরে চোরে মাসতুতো ভাই।

আমাদের দুর্ভাগ্যু যে, দেশের অধিকাংশ পত্রিকার মালিক দেশ বরেণ্য দুনীতিবাজ। আর আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা তাদের পত্রিকার মালিকের পদলেহনে ব্যস্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.