নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিশয় বোকা

আমি স্বাধীনচেতা,স্পষ্টভাষী।

আত্মকেন্দ্রিক

স্বাধীনচেতা, আত্মকেন্দ্রিক। হাসি-খুশি আর স্পষ্টভাষী।

আত্মকেন্দ্রিক › বিস্তারিত পোস্টঃ

এ কেমন মেরুদণ্ড বিহীন সরকার?

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

গত একযুগে সরকারী হিসাব মতে বাংলাদেশ-ভারত সীমান্তে ১০০০ জনেরও বেশি বাংলাদেশী বেসামরিক নাগরিক বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। বিএসএফ প্রতিবারই হত্যাযজ্ঞের পর পতাকা বৈঠক করে বিভিন্ন অযৌক্তিক কারন দর্শায়। হত্যাযজ্ঞ বন্ধ করার প্রতিশ্রুতি দেয়। আবার পতাকা বৈঠক কে কাচকলা দেখিয়ে সীমান্তে হত্যা চালু রাখে। এই নতুন বছরের শুরুই হয়েছে সীমান্তে দুই বাংলাদেশীকে হত্যা দিয়ে। বরাবরের মত পতাকা বৈঠক এবং পরদিনই আরও দুই বাংলাদেশীকে সীমান্ত থেকে ধরে নিয়ে যায়।



আমাদের সরকার মুক্তিযুদ্ধের সরকার হলে কি এটার একটু শক্ত প্রতিবাদ করা দরকার ছিলনা? শুধু কি বিএসএফ এরই আত্মরক্ষা করা লাগে? আমাদের বিজিবি ও তো সীমান্তের অতন্দ্র প্রহরী, আমিতো শুনিনি কখন তারা আত্মরক্ষার জন্য সীমান্তে ভারতীয়দের হত্যা করেছে। আমাদের পররাষ্ট্র নীতি কি তাহলে এতই দুর্বল? যদি বাংলাদেশীরা সীমান্তে অনুপ্রবেশ করেও, তার শাস্তি কি মৃত্যুদণ্ড? নাকি নিরপরাধ বাংলাদেশীদের নির্যাতন কে ধামাচাপা দেয়ার জন্যই এই হত্যা? আমিতো কখন দেখিনি কোন ভারতীয় অনুপ্রবেশকারী অথবা গরু পাচারকারীরা বিজিবির হাতে খুন হয়েছে।

ওইদিন এক জাতীয় দৈনিকে দেখলাম যে সীমান্তে ভারতীয় গুপ্তচর গ্রেফতার হয়েছে বিজিবির হাতে। তারমানে কি ভারতীয়রা গুপ্তচরগিরির জন্য এজেন্ট পাঠালে তা অপরাধ না আর বাংলাদেশীরা গরুকে ঘাস খাওয়াতে গেলে তা মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ? X( X((

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

বাউল! বলেছেন: আপনেকি বলতে চান বর্তমান সরকারের আমলেই সীমান্তে হত্যা শুরু হইছে?

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

আত্মকেন্দ্রিক বলেছেন: আমি তা বলিনি, তাঁদের মতে তারা সব সরকারের চেয়ে আলাদা। এটা তাঁদের প্রমান করতে বললাম। ধন্যবাদ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

মাজহারুল হুসাইন বলেছেন: গত একযুগে সরকারী হিসাব মতে বাংলাদেশ-ভারত সীমান্তে ১০০০ জনেরও বেশি বাংলাদেশী বেসামরিক নাগরিক বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে।

গত একযুগ ধরে এই সরকার ক্ষমতায় আছে ?


আওয়ামীলীগ করেন ভাল কথা, অন্ধ হয়েন না ।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

আত্মকেন্দ্রিক বলেছেন: ভাই, আমি আওয়ামীলীগ, বিএনপি, জামাত, জাপা কোন দলই করিনা। আমি সকল সরকারের আমলের সম্পূর্ণ হিসাবটা দিলাম। পোস্টটা রাজনৈতিক না। ধন্যবাদ।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

বাউল! বলেছেন: পোষ্ট এডিট কর্ছেন, ভালু।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

আত্মকেন্দ্রিক বলেছেন: কার পোস্ট এডিট করলাম! B:-)

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

বাউল! বলেছেন: হেডিংতো দিছেন মিয়া এই সরকার নিয়া।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

আত্মকেন্দ্রিক বলেছেন: তো? সরকার মানে কি? যারা ক্ষমতায় থাকবে তাঁদেরই তো এটার দায়িত্ব নিতে হবে প্রতিরোধ করার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.