নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিশয় বোকা

আমি স্বাধীনচেতা,স্পষ্টভাষী।

আত্মকেন্দ্রিক

স্বাধীনচেতা, আত্মকেন্দ্রিক। হাসি-খুশি আর স্পষ্টভাষী।

আত্মকেন্দ্রিক › বিস্তারিত পোস্টঃ

মরছে তারা তোদের বাঁচানোর জন্য।

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

তারা গরিব এটাই তাদের দোষ। তারা দিন আনে দিন খায় তাই তাদের জন্ম বৃথা,মৃত্যুই তাদের জন্য কাম্য। তাই? না, তা না। তোরা রক্ত চোষা হায়েনার দল তাদের রক্ত পানি করা পরিশ্রমের টাকায় খেয়ে পড়ে বেচে আছিস। লজ্জা করেনা তোদের? যারা প্রতি বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে, যারা তোদের আরাম আয়েশের রাস্তা পরিষ্কার করে দিচ্ছে তাদের এই ভাবে মৃত্যুর জন্য ঠেলে দিতে? তোরা মানুষ নামে জানোয়ার, তোরা মৃত্যু কেনা বেচা করিস। তোরা মৃত্যু নিয়ে ফাজলামি করিস। তোদের ভাষায় মানুষ ঠেলে ৮ তলা ভবন ধসিয়ে দেয়। তোরা বিবৃতি দে আর উদ্ধারকারী সাধারন জনতা কয়েকটা টর্চ লাইটের অভাবে ভাল মত উদ্ধার কাজও চালাতে পারছেনা,৪০০০ কোটি টাকা তোদের কাছে কিছুনা, কিন্তু কয়েকটা যন্ত্র জোগাড় করতে তোদের পকেট খালি হয়ে যায়, তোরা ধর্মের নামে আন্দোলন করিস আর আহত মানুষদের বাঁচানোর জন্য কয়েক ব্যাগ রক্ত জোগাড় করতে পারিস না। আটকে পরা মানুষ গুলো অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করছে, ধুকে ধুকে মরছে কয়েকটা স্ল্যাব কাটারের অভাবে। মরছে, তারা মরছে, তোদের বাচানর জন্যই তারা মরছে। থুতু ও মারতে ইচ্ছা করেনা তোদের মুখে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.