নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেকী হলেও আমি কিন্তু ভদ্রলোক...!

মেকী ভদ্রলোক

বন্ধু যদি বন্ধুত্বের মর্যাদা না দেয়, তাহলে সে প্রকৃত বন্ধু নয়। আর ফুল যদি ঘ্রাণ না ছড়ায় তাহলে সে ফুল বাগানে থাকার উপযুক্ত নয়। (ইয়ার আগর ইয়ার না বাসদ, ইয়ার হারগেজ ইয়ার ইয়ার নিস্ত... গুল আগর খুশবু না বাসদ ক্বাবেলে গুলজার নিস্ত---শেখ সা’দী)

মেকী ভদ্রলোক › বিস্তারিত পোস্টঃ

কাদের মোল্লার যাবজ্জীন, কিছু ভাবনা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

যুদ্ধাপরাধের অভিযোগে আজ জামাত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মানবতা-বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইবুনাল-২.

আজকের রায় নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে-

মুক্তযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ আজকের রায়ে কেন কাদের মোল্লার ফাঁসির রায় হলো না! এজন্য হতাশা প্রকাশ করেন...

সবকিছু দেখে-শুনে আমার কাছে নিয়ে চারটি বিষয় মনে হয়েছে...



১.মনে হয় সরকার জামাতের সাথে আঁতাত করছে...



২.আর না হয় জামাত-শিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ডে সরকার ভয় পেয়েছে...



৩.এটি সরকারের রাজনৈতিক চালও হতে পারে বলে কারও কারও ধারণা......সরকার এই রায়ের মাধ্যমে দেখাতে চাচ্ছে যে, ট্রাইবুনাল সরকারের কথায় নয়; বরং স্বাধীনভাবেই কাজ করছে ! পরে আপীলে ঠিকই ফাঁসির রায় দেয়া হতে পারে ।



৪. আদালত সঠিক রায়ই দিয়েছে.......মানুষ আবেগ তাড়িত হয়ে বিভিন্ন ধরনের কথা বলছে ......



........ তবে যে যাই বলুক...রায় ফাঁসি বা জাবজ্জীবন যাই হোক না কেন, জামাত যত কিছুই করুক না কেন, বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হওয়াই হলো আসল কথা...



আর সরকারকেও একটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে যে, যেহেতু অনেক দেরিতে হলেও ৭১ এ যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল তাদের বিচার করতে একটি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এখন আবেগ তাড়িত হয়ে বা কোন রকম বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য বা বিচারের শাস্তি কী হবে, বা কবে কোন আসামির রায় হবে, কতদিনের মধ্যে রায় হবে... এধরনের আদালতের বিষয় নিয়ে সরকারের মন্ত্রীদের অসংযত কথা-বার্তা বন্ধ করতে হবে...



তা না হলে দেশীয় যারা ওই সব অভিযুক্তদের বাঁচাতে চায় তাদের কাছে তো বিচার গ্রহণযোগ্য হবেই না...; (অবশ্য তারাতো শুরু থেকেই এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে আসছে, সেটা ভিন্ন কথা) আন্তর্জাতিকভাবেও এই বিচার গ্রহণযোগ্য হবে না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.