| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেকী ভদ্রলোক
বন্ধু যদি বন্ধুত্বের মর্যাদা না দেয়, তাহলে সে প্রকৃত বন্ধু নয়। আর ফুল যদি ঘ্রাণ না ছড়ায় তাহলে সে ফুল বাগানে থাকার উপযুক্ত নয়। (ইয়ার আগর ইয়ার না বাসদ, ইয়ার হারগেজ ইয়ার ইয়ার নিস্ত... গুল আগর খুশবু না বাসদ ক্বাবেলে গুলজার নিস্ত---শেখ সা’দী)
বন্ধু,
হারিয়েছি আমি যখন তোকে
হারিয়েছি আমার প্রতিক্ষণের হাসি-
আনন্দ আর আকাশ ছোঁয়ার স্বপ্নটাকে।
সেই থেকে চরম কোন হাসির কৌতুক
পারে না আমায় আর হাসাতে,
কিংবা উগ্র বীটের গ্যংনাম
পারে না আমায় ন্দিুমাত্র নাড়াতে ।
এখন আমি দলিয়ে যাই যত স্বপ্ন
ছিল মনের কোনে চরম অবহেলায়।
আনমনে চলার পথে এখন আমি চমকে উঠি
হঠাৎ কোন কাকের ডাকে, অট্টহাসি
কিংবা রমণীয় কাকলির উচ্ছলতায়।
আজও আমি হারিয়ে যাই
নির্ঘুমরাতে দিন হয়ে যাওয়া
আলোড়িত সেসব কথামালায় ,
যাতে জড়িয়ে আছে কত-শত হাসি আনন্দ
আর ছোট ছোট কিছু দুঃখ গাঁথায়।
আজও আছিস হৃদয়জুড়ে, থাকবি হেথায়
অন্তিম মুহুর্তেও প্রাণাধিক প্রিয় বন্ধু হয়ে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
মেকী ভদ্রলোক বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
+++++++++