নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদিত্য অনীক এর পাতা

www.adityaanik.com

আদিত্য অনীক

রাতের ফুল ভোরের হাসি ফুল তোমায় ভালবাসি

আদিত্য অনীক › বিস্তারিত পোস্টঃ

পাথর মানুষ

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২

পাথর মানুষ

আ দিত্য অনীক

কেউ যদি বলতো মন খারাপ তবে নিজেকে মানুষ মনে হতো ৷

আজকাল বড় পাথর পাথর লাগে ৷ মুখ খোলা মানুষ কই?

পাথর আর মানুষে পার্থক্যটা কোথায় ?

পাথরের মুখ নেই, মানুষের মুখ ভরা পাথর ৷

পাথর কষ্ট বুকে তবু মুখের পাথর অনড় ৷

রাজপথগুলো বাইনারি মেথডে খেলছে ৷

বৃত্তের ভিতরে কি বাইরে ৷

অসহিষ্ণু রিপু মন্দির বা প্যাগোডার আগুনে

আলু পোড়াচ্ছে ৷ ধর্মগুলো রাস্তার মোড়ে মোড়ে নিয়ন

বিজ্ঞাপনে নির্ঘুম জানাচ্ছে- ”মানুষের মধ্যে আমরা

সঠিক, আমাদের মধ্যে আমি উত্তম৷”

বোধ আর বেদনা দুটোই পাথর ৷

পাথর কেটে মুর্তি গড়তে না পারলে আদিম পাথরই

দেবতা ৷ পাথর স্তুপে চুমুতে চুমুতে মানুষ মুর্তিকে

অভিশপ্তায় ৷ মানুষকি এমনি সাইক্লপ্‌স ?

সকালের কফি সূর্যের দিকে ধোঁয়া ছাড়ে

মানুষ মৃত্যুর দিকে যাবে৷

তবে কেন এই ...............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.