নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনাদের দুলাভাই

আমি রসিক টাইপের মানুষ । ফান করতে পছন্দ করি । ব্যক্তিজীবনে ১ পুত্র সন্তানের জনক । সাধাসিধে থাকতেই পছন্দ করি । পড়তে পছন্দ করি ।

আপনাদের দুলাভাই › বিস্তারিত পোস্টঃ

লিভারপুলের কাছে বিধ্বস্ত আর্সেনাল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে লিভারপুলের অবস্থান চারে আর আর্সেনালের একে। অথচ আজ ‘গানারদের’ নিয়ে ‘অল রেড’রা যেভাবে খেলল, তাতে পয়েন্ট টেবিলের অবস্থান ভুলই মনে হবে! অ্যানফিল্ডে আর্সেনালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।



ম্যাচের প্রথম মিনিটেই আর্সেন ওয়েঙ্গারের দলের বিরাট ধাক্কা। গানারদের হতবাক করে তাদের জালে বল জড়িয়ে দেন লিভারপুলের মার্তিন স্কারচেল। ১০ মিনিটে আবারও অল রেডদের গোল উত্সব! এবারও গোলের নায়ক ওই স্কারচেল। ১৬ মিনিটে লুইস সুইয়ারেজের ক্রসে দলের স্কোর লাইন বাড়িয়ে নেন রাহিম স্টার্লিং। ২০ মিনিটে গোল উত্সব পরিপূর্ণ করতে এগিয়ে আসেন ডেনিয়েল স্টারেজ। প্রথমার্ধেই স্কোরলাইন লিভারপুল ৪: ০ আর্সেনাল!



দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫২ মিনিটে) আর্সেনালের সর্বনাশ চূড়ান্ত করতে এগিয়ে আসেন স্টার্লি। আর্সেনাল একমাত্র সান্ত্বনা গোলটি পায় ৬৯ মিনিটে। পেনাল্টি থেকে গোলটি করেন মিকেল আরতেতা। ৮৬ মিনিটে হ্যাটট্রিকের মওকা পেলেও শেষ মুহূর্তে শট লক্ষ্যভ্রষ্ট হয় স্টালিংয়ের। চূড়ান্ত ফল লিভারপুল ৫: ১ আর্সেনাল।



আর্সেনালকে দোর্দণ্ড প্রতাপে হারিয়েও পয়েন্ট টেবিলে লিভারপুলের অবস্থানে অবশ্য হেরফের হয়নি, কেবল পয়েন্টই বেড়েছে তাদের। অর্থাত্ ২৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫০, আর্সেনালের ৫৫। পয়েন্ট টেবিলে গানারদের অবস্থান শীর্ষে। আর অল রেডদের অবস্থান চারে। সূত্র: এএফপি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.