নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন...

শিরোনামহীন... › বিস্তারিত পোস্টঃ

যত মুশকিল, তত আহসান – এসে পরেছে Google-এর বাপ/মা …

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২৯

আমরা Google-কে যতটা স্মার্ট ভাবি আসলে Google ততটা স্মার্ট না। আচ্ছা আপনাদেরকি মনে হয় Google সব জানে? অনেককেই বলতে শুনি যে Google মামা সব জানে। কথা শুনলে মনে হয় Google যেন রক্তের সম্পর্কের মামা লাগে। মামা নিয়েই যেহেতু কথা হচ্ছে তাই একটি বিষয় টানছি Google কি এটা বলতে পারবে যে বাংলাদেশে মামা হালিমের থেকে আরো বেশি ভালো হালিম কোথায় পাওয়া যায়? আমি কিন্তু ১০০% ভাগ নিশ্চিত যে Google এই প্রশ্নের উত্তর জানেনা। শুধু Google কেন আমরা কয়জন-ই জানি? জানতে হলে বাকি লিখাটুকু পড়তে হবে।

বাংলাদেশে যেকোনো পাবলিক পরীক্ষায় একটি জিনিস থাকবেই আর সেটি হলো সাধারণজ্ঞান। বিষয়টি আসলেই অসাধারণ। আমরা বেড়ে উঠি অসাধারণ সব জ্ঞানের অধিকারী হয়ে। কিন্তু লাইফতো সেইসব অসাধারণ জ্ঞান দিয়ে চলেনা। আর ওই জ্ঞান ধুয়ে পানি খেলেও পেট ভরবেনা। পেট ভরার জন্য নূন্যতম দরকার যেটি সেটি হচ্ছে - ভাত। আচ্ছা বলেনতো দেখি কোন চালের ভাত সবথেকে ভালো? এর উত্তর আপনারা কয়জন জানেন? কিংবা এযুগের ডিজিটাল পোলাপানরা কি এর উত্তর জানে?

পাশের বাসার ৭ বছরের ছোট বাচ্চাটা হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল। আশেপাশে ভালো চাইল্ড স্পেশালিস্ট কে আছে এটা কিভাবে জানা যাবে? কিংবা বাজেটের মধ্যে আপনি কাউকে ভালো একটা গিফট দিতে চাচ্ছেন, এক্ষত্রে কি কিনলে ভালো হয়, আপনি হয়তো কনফিউসড। এই ব্যাপারগুলোতে আমরা যদি সবাই সবাইকে একটু হেল্প করি তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে।

আমরা সবসময় বেস্ট প্রোডাক্ট/সার্ভিস/রেস্টুরেন্ট/দর্শনীয় স্থান খুঁজে থাকি - আর আমাদের এই তাড়না থেকেই "The Best of Bangladesh " গ্রুপটির যাত্রা শুরু। তাহলে এখন-ই শুরু করে দেন আপনার মনের গহীনে থাকা প্রশ্নটি। আর যারা হতে চান Google-এর বাপ/মা, তারা শুরু করুন উত্তর দিতে। কিভাবে আপনি এই গ্রুপটিতে join করতে পারবেন? বিষয়টি খুব সহজ. এটি একটি Facebook গ্রুপ। Facebook-এর এই লিঙ্কটিতে গিয়ে join করলেই আপনি হয়ে যাবেন এই গ্রুপের member: https://www.facebook.com/groups/bdchamp/

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭

ভিটামিন সি বলেছেন: গুগলের পিছনে ক্ষেপলেন কিনো?? গুগলের কি ঠেকা পড়ছে যে আপনি আইজকা মামা হালিম না কাকা ছলিম খেলেন তা জানার? বা তা কোথায় পাওয়া যায় তা জানানোর?? গুগল কি আপনার পাড়ার কোন প্রতিষ্ঠান?

২| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: গুগলের পিছু লাগার নাম করে কি "The Best of Bangladesh " এর প্রচারণা চালালেন নাকি। ভাল আইডিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.