| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাহিমা আমাদের বাসায় থাকে
ছোট্ট মেয়ে,
গ্রাম থেকে এসেছে।
ঐদিন সকালে আমি আর ফাহিমা
খাচ্ছিলাম,
গরম ভাত, আলু ভর্ত্তা আর গরম ডাল।
শীতের সকাল সবই গরম।
আমার খাওয়া শেষে ফাহিমা জিজ্ঞেস করে
খাওয়া শ্যাষ? আমি বলি
হ্যাঁ।
গরম ভাত দেইখাই তোমার প্যাট ভইরা গ্যাছে?
আমি কিছু বলতে পারিনি, থমকে গেছি।
বছর দুয়েক আগে ফাহিমার মা মারা গেছে
ওর বাবা আবার বিয়ে করে।
সৎমা সৎ হলেও
ফাহিমাকে ঠিক মতো খেতে দিতো না। তাই
একটু গরম ভাত ফাহিমার কাছে হয়ে যায় নিতান্তই
স্বপ্নের বস্তু।
স্বপ্নের বস্তু না খেলেও হয়,
দেখলেই পেট ভরে যায়।
ও ভেবেছে আমার বেলায়ও তাই হয়েছে, গরম ভাতের সাথে।
ফাহিমার সম্পর্ক গরম ভাতের সাথে
এ সম্পর্ক যেমন আদিম তেমনই সনাতন।
২|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭
বিভ্রান্ত নাগরিক বলেছেন: ভালো লেগেছে +
৩|
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: শিরোনাম অসাধারন।
৪|
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
মদন বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
হারানো ওয়াছিম বলেছেন: এ সম্পর্ক যেমন আদিম তেমনই সনাতন। (খুবই বাস্তব কথা)