নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুনোর ব্লগ

আহমাদ বুনো

আহমাদ বুনো › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম পাইনা খুঁজে

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৭

আমার ভেতরে এক ফ্রাঙ্কেইনস্টাইনসত্ত্বা বাস করে

আর মনুষ্য সত্ত্বা সার্ত্রের অস্তিত্ববাদের অস্তিত্বহীনতার

মর্ম হাড়ে হাড়ে টের পায়।



দু’পায়ের মাঝেএক অস্থির ‘টেম্পটেশন’কাজ করে

‘টেম্পটেশন’আসে কোথ্থেকে কিংবা কোথায় যায়?

মস্তিষ্কের ভেতরে নিউরনের খোঁজে বা থেকে।



সাধু চলিত মিশ্রণ গুরুচন্ডালী দোষ বলেজানি। বলেগেছেন

বাংলা টিচার। বাংলা ইংরেজিমিশ্রণ তবে কি?

মনের মধ্যে শুধু হাহাকার!!



‘ওয়েটিংফর গডো’, গডো আর আসেনা। হাতছানি দেয়,

অপেক্ষায় রাখে অথবা আলেয়ার মতো কিংবামরিচীকা

হয়ে। বেদুঈনমরুভূমিতে পানি খুঁজে যায়।



সারা শরীরে কাম কাম, আশটে গন্ধ ঘামের। ফাউস্ট

আমি। মাথার উপরমেফিস্টো ভর করে। গ্রেচেন,

গ্রেচেন তুমি কোথায়? কোথায়?



জীবনানন্দেরর রক্তকণায় কাজ করেছিলো ‘বিপন্ন বিষ্ময়’,

এখন আর বিষ্ময় বিপন্ন নয়। বেশ অবস্থাসম্পন্ন হয়ে

সামনে ধরা দেয়।



আমি আদম। লিলিথের উপরচড়তে চাই। কারণ মাথায়

কিংবা দু’পায়ের ফাকে অস্থির ‘টেম্পটেশন’। কিন্তু লিলিথ

সেই পূর্বের মতোই ফাঁকি দেয়।



আমার জীবন গেলো জলে, বেলে, জলেবেলেকিংবা এলেবেলে

কাচুমাচু, মুচুমুচু, আগুপিছু। জলজ প্রাণী ডেকে বলে কাছে আয়

চুমু খাবো ঐখানে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.