নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি -আমরা , তুমি - তোমরা সবই মোরা ।

ভাবি ও ভাবাই ।।

আহমেদ গালিব

ভাবতে , ভাবাতে ভালবাসি ।।

আহমেদ গালিব › বিস্তারিত পোস্টঃ

দাসত্ব

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৮

টিকফার আদলে বিনিয়োগ চুক্তি চায় রাশিয়া

- http://www.bd-pratidin.com/2013/10/21/22335



দেশের সরকারগুলো যখন নতুন নতুন দাসত্তের চুক্তি ,কিম্বা ঋণ নিয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কাছে নিজের রাষ্ট্রীয় সত্তা বিলিয়ে দিচ্ছে তখনও কিছু লোক এর পক্ষে নগ্ন দালালি করে যাচ্ছে । তাদের উদ্দেশে আমার একটা কবিতা ।



দাসত্ব



ভক্তরা বলে ঋণ, আমি বলি গলায় ফাঁশ,

ভক্তরা বলে ঋণ ,আমি বলি দাসভিত্তি ,

ভক্ররা বলে ঋণ দিয়ে কিনি অস্ত্র ,কিনি শক্তি

আমি বলি ক্যান কিনি চাই – ভস্ম ?



ভক্তরা বলে ঋণ, আমি বলি এটা শ্রমিকের লাল রক্ত ।

ভক্তরা দেখে ব্যবসা ,আমি দেখি বীভৎস ।



ভক্তরা ভলে টিকফা দিবে মুক্তি

আমি বলি টিকফায় হবে বিকি মুক্তি ।



সত্যি চুক্তি না, এটা দাসভিত্তি

সত্যি চুক্তি না এটা জাতিও দাসভিত্তি , রাষ্ট্রীয় অবলুপ্তি ।

তাই ভক্তরা বলে ভক্তি আমি বলি দাসভিত্তি ।



পড়ে দেখ খসড়া ,দিল চাপড়া

দেখ প্রতি হরপে দাসভিত্তি , নয় মুক্তি ।

আমি বিস্ময় , দেখি ভক্তের ভক্ত বুদ্দিজীবী, পত্রিকা , প্রিন্ট মিডিয়া ।

দলভুক্ত বুদ্বী-বিবেচনা ।



ভক্তরা বলে বিশ্বায়ন , আমি বলি বৈধ শাসন – শোষণ , শিরহরন ।

ভক্তরা বলে বানিজ্য বিবরণ ,আমি বলি ব্যবসা হরণ , বন্ধিত্ব বরণ ।



ভক্তরা বলে ওরা বিশ্ব ব্রাহ্মণ

আমি দেখি অদের জীর্ণ-শীর্ণ ব্যাধিতে ঢাকা আবরণ,

ভ্যবিচারী ব্যাধি , বর্বরতার ব্যাধি , বধের ব্যাধি ।



ভক্তরা বলে ক্যান এত বাধা বচন ।

বাবু আমি বলি এ যে ভক্তির ব্যাকরণ ,বিকার ভক্তি-বচন ।

এত ভক্তি , এত ভক্তি -

তবু আজ বলি ভক্তরা খুঁজুক ভক্তি , আমি বুঝে খুজি ভাব-বুদ্বির মুক্তি ।



ঢাকা

১১.০৮়১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.