নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি -আমরা , তুমি - তোমরা সবই মোরা ।

ভাবি ও ভাবাই ।।

আহমেদ গালিব

ভাবতে , ভাবাতে ভালবাসি ।।

আহমেদ গালিব › বিস্তারিত পোস্টঃ

ব্লগে একটা অ্যাকাউন্ট !!

০৬ ই জুন, ২০১৪ রাত ১০:২৬



ব্লগ এ একটা অ্যাকাউন্ট খুলতে গেলে বলা হয় আপন কিছু মৌলিকত্ব দেখান । আমার প্রশ্ন আমার কাছেও আমার মৌলিকত্ব কি ? আমার মৌলিকত্ব কি পরিবর্তনশিল ? নাকি প্রভাবিত । নানা প্রশ্ন , সাথে সদা খুঁজতে থাকা । খুঁজতে তো হবেই এটা তো স্কুলে বোর্ড বই এর দেএয়া সৃজনশীল প্রশ্ন না যে কোন একটা গাইডে উত্তর খুঁজে নিলাম । ব্লগে মৌলিক লেখা দেখানো যে একটা নার্বাস নাইনটির চাপ তা আমাকে বলতেই হচ্ছে । আমার সৃজনশীলতা এখনও অর্জিত না কেবল সৃষ্টিকর্তার মহা সৃষ্টিশীল সত্ত্বার একটা অংশ । সমাজের মানুষ দেখে অমানুষ আর মানুষ বিভাজন করতে গেলে হিমশিম খেতেই হবে । কারণ আমিও ঐ সমাজের মানুষ এর মাঝেই সামাজিকীকরণ এর মধ্য দিয়ে বেড়ে উঠেছি । তবে মানুষের দুটো রূপ যার একটা আর একটা সদা যুদ্ধরত ।আবার একটা বিজয়ী । যারা বিবেক কে চাষাবাদ করে তারা বুঝতে পারে। মানুষের মৌলিক দিক এখানে যে সে নিজের Instinct এর উপর বিজয়ী ।অথচ পশু Instinct মৃত অবদি ধারণ করে । আর ব্লগে আমি অনেক মুড়ি মুড়কি লেখা লেখে নিজের মৌলিকত্ব দেখাব নাকি সমাজের জন্য ,মানুষের কল্যাণে কাজে দিবে এমন কিছু লিখব । অনেকের কাছে মনে হয় হুমায়ুন আহমেদ , জাফর ইকবাল , ইমদাদুল হক মিলন এর সহজ , সরল , রসাত্ত্বক , কিম্বা , বৈজ্ঞানিক কল্পকাহিনী পরে ভারী - তত্ত্ব মূলক বই পড়তে পাঠক আর উৎসাহিত হচ্ছে না । তারা চায় এক নিশ্বাসে একটা বই শেষ করতে, তারা কিভাবে পারবে প্রতি হরপে কলমের দাগ দিয়ে মুখ থুবরে পড়ে থেকে কার্ল মার্ক্স এর দাস ক্যাপিটাল পড়া । একবার হুমায়ুন আজাদ তো বলেই ফেললেন হুমায়ুন আহমেদ এর উপন্যাস কে অপন্যস । তবে আমার লেখা যে কি তা কেউ আজও ক্রিটিক করে বলার সুযোগ পায় নি । আমার মৌলিকত্ব হয়ত এটাই যে আমি মুড়ি মুড়কি লেখার পরিবর্তে একটু তত্ত্ব ঘেঁটে দেখতে চাই । আমি তাই ডেকার্তে এর কথাটা মনে রেখে বলতে চাই " I exist whenever I think ". । আমার লেখার সফলতা তখনি যখন আমার ভাবনার সাথে পাঠক মাথা দিয়ে ভাবে । একটু সরাসরি বলি আমি ভাবতে ও ভাবাতে ভালবাসি ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ রাত ৩:৫৮

ফয়সাল খালাসী বলেছেন: ভাবতেসি কি মন্তব্য লিখব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.