| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ রুহুল আমিন
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
আবু সাঈদ-মুগ্ধ- হাদির
রক্তেভেজা এই মাটিতে,
সোনার ছেলে জন্মে কী আর
সোনায়ভরা খাঁটিতে !
নুর হোসেন-ডা. মিলন
সোনার ছেলে আবরার,
যুগে যুগে এই বাংলায়
জন্মে কী আর বারবার।
ছত্রিশ জুলাই'র চেতনা
আনবে কী এক নতুন দিন,
পরিবর্তনের নতুন ধারায়
শোধ হবে কী রক্তঋণ ?
হাজারো তরুণ দাঁড়িয়েছিল
বুলেট-বোমার সামনে,
জীবন তুচ্ছ করে বলে
জীবনবাজির দাম নে।
স্বৈরাচারের ভীত নড়েছে
আজও উঠে আঁতকে,
বাঙালি কী ভুলে যাবে
সারজিস- হাসনাতকে....?
এটিই এখন সবার মনে
প্রশ্ন যেন হাজার টাকার ,
প্রশ্ন যখন জাতির কাছে
আমজনতার ভালো থাকার।
--------------------------
ফটোকার্টেসী: অন্তর্জাল।

©somewhere in net ltd.