নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । \nআমার ইউটিউব চ্যানেল :https://youtube.com/@ahmedrhl63?si=0QZeQI4eBbf00IO9

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

ট্রীগারেই হাত থাকবে.....

০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:০৯

ডোনাল ট্রাম্প ভেবেছিল
এমনি কুড়াল কাটবে,
দু-চারবারে না কাটলেও
ধমকে তা ফাটবে!

অনেক কাঠখড় পুড়িয়ে
খাড়া করে যুক্তি,
বিশ্বমতের উপেক্ষাতে
আর পেলোনা শক্তি।

যার ধারনার বাইরে ইরান,
আফগান বা ইরাক না,
প্রস্তরের ঐতিহ্যের সেই
'প্রস্তরযুগে ফিরাক না'... !

গাঁয়ে মানেনা আপনে মোড়ল
সারমেয়র ঘেউ ঘেউ,
পাগলের প্রলাপ যখন
এখন আর শোনেনা কেউ।

ভাবখানা যার অহমিকায়
গালমন্দ করে কী,
বিশ্ববাসীর ঘৃণা নিয়ে
শেষ পর্যন্ত মরে কী ।

শেখ সাদি, ফেরদৌস আর
হাফিজ এর ইরানে,
খোরগোস নয় কচ্ছপের দৌড়
টিটুয়েন্টি কী-রানে।

'ইয়া আলী শেরে-খোদা'র
হায়দরী হাঁক হাঁকবে,
'সাফ কথার এক কথা'
ট্রীগারেই হাত থাকবে....।

-------------------------------

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬

সাইফুলসাইফসাই বলেছেন: ভীষণ সুন্দর কবিতা

২| ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.