নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/@ahmedrhl63\nফেসবুক : https://www.facebook.com/reel/138927056997

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

মেরিকায়েল

১২ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৭

আমেরিকা -ইসরায়েল
একটাই 'মেরিকায়েল',
দুই দানবের নির্মমতায়
বিশ্ব হয়েছে ঘায়েল।

ফেরাউন আর নমরুদের
থেকে তারা কম কী,
তারাই আজ বিশ্ব শান্তির
মস্তবড়ো হুমকী।

মিসাইলের পরাঘাতে
জ্যান্ত মানুষ তড়বড়ায়,
যুদ্ধ শুধু গালফেই নয়
যুদ্ধ মোদের দোরগোড়ায়।

ট্রাম আর নিয়াহু
দুই শয়তান'তো জমজ ভাই,
পশুত্বের হিংস্রতায় ভরা
তাদের পুরো মগজটাই।

অহমিকা, দম্ভ আর
অসভ্যতার চুড়ান্ত,
কোটি মানুষের রক্ত পানে
তবেই দেবে ক্ষান্ত ।

জায়ন আর সাম্রাজ্যবাদ
আর পাচ্ছেনা পার,
'সত্য-মিথ্যা'র লড়াইয়ের খেলায়
'মিথ্যার' হবে গোহারা হার।
------------------------
ফটোকার্টেসী : অন্তর্জাল।






,
l

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: যুদ্ধ নিয়ে কবিতা। কিন্তু কবিতায় তেজ নেই।

২| ১৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: ট্রাম্প-নিয়াহু দুই কুকুর, দুই কুকুরের লেজ নেই/
যুদ্ধ নিয়ে এই কবিতা, তাই কবিতায় তেজ নেই..!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.