নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/@ahmedrhl63\nফেসবুক : https://www.facebook.com/reel/138927056997

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

উথাল কিশোর

১৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:০৬

উথাল কিশোর নদীর বুকে
কাঁদার বাঁধে
মাছের ঘেরে জল সেচে যায়
ভরবেলাতে,
সে কী জানে বর্ষা এলে
ঢেউ এর জলে
উথাল পাথাল নদীর বুকে
চর ফেলাতে ।

উথাল কিশোর ছোট্ট যখন
মায়ের দেহের
প্রোটিন শুষে বাড়বাড়ন্ত
শরীর জুড়ে,
সে কিনা আজ জীবন সেচে
শুধবে সেই ঋণ
নামছে জলে সারাটা দিন
আধার করে।

উথাল কিশোর নদীর বুকে
জীবন খুঁড়ে
জীবন সেচে মনের কোণে
স্বপ্ন বুণে,
সে কী জানে জীবন নদীর
বাঁকে বাঁকে
জীবন চলে জীবন জটের
মধ্যিখানে।

============

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৯:৩৫

মাহদী হাসান শিহাব বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:০৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ....

২| ১৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫২

শায়মা বলেছেন: বাহ! খুব সুন্দর কবিতা!!

২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:০৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম ।

২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:০৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা সতত:।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.