| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ রুহুল আমিন
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
বাঁশবনের উপরে গোধুলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।
পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের সুরে ঘেরা ঘোর পল্লীতে
শান্তির বাতায়নে মন হয় উদাস-
আলো-আধারিতে ঘেড়া পথের দুপাশ ।
ধবল শাপলা ফুটে পুকুরের জলে
দোল খায় জোৎস্নাতে আঁধার বনে,
কায়া হয়ে উঠে পাড়ে ছাতিম তলে
অদ্ভুদ ভয় জাগে কিশোর মনে-
আজো তা জেগে উঠে ক্ষণে ক্ষণে..!
জোৎস্নার ঝিলিকে টিনের চালে
আম- জাম- নারিকেল- সুপোরির ফাঁকে,
কী মায়ায় উঠোনেতে জোৎস্নার জালে
উতালা এই মন সেই গাঁয়েই পড়ে থাকে-
হাতছানি দিয়ে তা আজো কাছে ডাকে...!
------------++-------------
ফটোকার্টেসী : ডিজিটাল অঙ্কণ - আহমেদ রুহুল আমিন ও
অন্তর্জাল থেকে।

২|
১৭ ই মে, ২০২৬ রাত ১১:৩৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: লেখনিতে প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন! টাইপো ধরিয়ে দিচ্ছি, আশা করি ক্ষমা করবেন।
আলো-আঁধারিতে ঘেরা (ঘেড়া নয়) পথের দুপাশ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০২৬ রাত ১০:৪০
ঢাকার লোক বলেছেন: সুন্দর, কবিতাও ছবিও !