নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/@ahmedrhl63\nফেসবুক : https://www.facebook.com/reel/138927056997

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

কোকরোজ

২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৩৩

'হীরক রাজার দেশে' দেখান
সত্যজিৎ বাবু,
কম জানা প্রজারা হয়
এক ঘা'তেই কাবু ।

'বেশী জানা কম মানা'
কিসের পড়া-লেখা,
তা না করে ঘরের মাঝেই
বিশ্বটা হোক দেখা।

'জেন-জি' রা চিনেনা'তো
টক- মিষ্টি- ঝাল,
ঘরেই থাকার অলস জীবন
কাটায় 'নন্দলাল'।

উপাধিটা মন্দ'তো নয়
'আরশোলা' হোক তবে,
অহর্নিশি পায়ের নীচে
এমনিই পিষ্ট হবে ।

ভূ-ভারতে ঘরে বিভিষণ
আবাসভুমি রামের,
'জেন-জি'দের চেনা সহজনা
রাষ্ট্রে বুড়োভামের।

হবুচন্দ্র রাজার দেশের
গবুচন্দ্র মন্ত্রী,
কমজানা প্রজা ছাড়া
সবাই ষড়যন্ত্রি ।

যন্তর- মন্তরে আজ
'ধরা জ্ঞান সরা',
'ভন্ড বুড়োভাম পলিটিক্স'
খাচ্ছে এখন ধরা।

পা হারিয়ে নিমেশেই পা
গজায় হররোজ,
পিঠ আঁকড়ে করছে ঘায়েল
এমন 'কোকরোজ'।
------//--------
ফেসবুক রিল : https://www.facebook.com/reel/1389270569976288

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
...........................................
যেদিন জাগে লুপ্ত চেতনা,
শিক্ষা ও জ্ঞানে মোছে সব লাঞ্ছনা
সেদিন একটি ঘায়ে কাবু হওয়া দল,
ভেঙে ফেলে অন্যায়ের পাষাণ-শৃঙ্খল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.