| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ রুহুল আমিন
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
সেই কবে পরিচয়
কৈশোর ছুঁই ছুঁই,
বড়ভাই'র ছিলে যখন
আদরের শালা তুই।
সহপাঠি স্কুলে
নিত্য'যে দেখা হয়,
কৈশোরের সরলতায়
'বন্ধন' শেখা হয়।
মাতৃহারা কিশোর তুমি
ভেজা চোখ সুরমায়,
বাঁশখারা হোটেলের
টিফিনটা খুরমায়।
হাটুরিয়া চালার সেই
বটগাছের ছায়াতে,
বিনিসুতার বন্ধন
ছিল সোহাগ- মায়াতে ।
হাইস্কুল পেড়িয়ে
মেঘে মেঘে বেলা হয়,
সময়ের স্রোতে দোলা
জীবন একেলা হয়।
বন্ধুত্ব গভীর হয়
চাকুরীতে ব্যাংকে,
এক ধাপ ছিলে তুমি
প্রফেশনে র্যাংকে।
অভিমান করে পেশা
বদলে চলে যাই,
পোষ্টিংটা দুরে থেকেও
কাছে ছিল দুরটাই ।
দুরে থাকা ভালবাসা
গাঢ় হয় শুনেছি,
সপ্তাহে চিঠি পাব
বলে দিন গুনেছি ।
হাজারো যা ভাবনা
চিঠি'তে না লেখা হয়,
নিত্য যে দেখা-দেখি
স্বপ্নেই তা দেখা হয়।
সংসার-অসার আজ
মনে হয় কি'যে নাই,
মাঝে মাঝে মন চায়
সেইদিনে ফিরে যাই।
কৈশোরের বন্ধু তুই
মনখুলে দোয়া চাই,
মনে কষ্ট দেই যদি
ক্ষমা করে দিও ভাই ।
±±±±±±±±±±±
ফটোকার্টেসী : অন্তর্জাল ।

©somewhere in net ltd.