| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঃ সাঃ মোঃ শাহরিয়ার
আমি খুব সাধারণ একজন মানুষ। একেবারেই ছাপোষা ধরনের। মাসের অর্ধেক না যেতেই পকেট কেমন খালি খালি লাগে। রিক্সা ছেড়ে তখন বাস বা টেম্পো ধরি। জামা কাপড় নিয়ে খুব একটা মাথা ঘামাই না। নিয়মিত ধুই আর রাস্তার ঐ পাসের দোকান থেকে ইস্তিরি করিয়ে আনি। খালি খেয়াল থাকেনা কবে যে সেটার রঙ টা একটু হালকা হয়ে গেছে। তখন একটা কিছু কিনে নেই, সস্তা বা দামী। খাবার দাবাড় নিয়েও খুব একটা বায়না নেই। ভালো খাবার ভালো লাগে, আটপৌরে খাবার গুলোও কোনোরকম বায়নাক্কা ছাড়াই খেতে পারি। শোবার ঘরটাও বহুদিন একইরকম রয়ে গাছে। বিছানা বালিশ পরিচ্ছন্ন থাকলে আর ঘরে ধুলবালি না থাকলে যে কোনোখানে ঘুমাতে পারি। খুব সুন্দর কিছু দেখলে মনের অজান্তেই একটু হাহাকার নিঃশ্বাসের সাথে মিশে যায়। হোক সে ছবি, একটা সিনেমা, শেষ বিকেলের একটু আলো অথবা কোন রূপবতী। ক্ষমতাসীন দের নির্লজ্জ মিথ্যাচার আর অনাচার বুকে জ্বালা ধরায়, আবার ভুলেও যাই যেকোনো আমজনতার মত।
দেখতে দেখতে ঈদের দিনটা ফুরিয়ে গেল। সমুদ্রের ঢেউ এর উপর ফেনা যেমন মিলিয়ে যায়। আছারি বিছারি করে ঢেউ যেমন তীর বরাবর ছোটে, আছড়ে পরে তীরে, পায়ের কাছে এসে মিলিয়ে যায়।...
©somewhere in net ltd.