নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

ইউরোপের কল্যাণ হউক

২২ শে অক্টোবর, ২০২৬ ভোর ৪:৩৫

কিছুদিন পূর্বে ইউরোপকে আমি আমার লেখায় একটি ভুল অনুরোধ করেছিলাম। অনুরোধটি ছিলো - ইউরোপের পুনরায় মৃত্যুদন্ড বহাল করা উচিত। যা সম্পূর্ণ ভুল ছিলো। কারণ ইউরোপে অপরাধের মাত্রা একেবারেই কম। সেখানে মৃত্যুদন্ডের কোনো প্রয়োজনই নাই। মানুষ জেলখানার ভয়েই অপরাধ থেকে বিরত থাকে। অপরাধ মূলক হত্যা সেখানে নেই বললেই চলে। কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো দেশে অপরাধ মূলক হত্যা অনেক বেশি, তাই এখানে মৃত্যুদন্ডের প্রয়োজন আছে।



ইসলামের ইতিহাস দেখলেও আমরা বুঝতে পারি যে, আমাদের নবী সাঃ এর পূর্বের নবীদের সময়ে অপরাধের শাস্তি ছিলো মহাভয়ংকর, কিন্তু আমাদের রাসুল সাঃ এর সময়ে শাস্তি অনেক কম। আজ ১৪০০ বছর পর অপরাধের শাস্তি হওয়া উচিত আরো লঘু, যা ইউরোপে বিদ্যমান। অতএব ইউরোপের শাস্তির বিধান যুক্তিযুক্ত এবং ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ।



বর্তমানে ইউরোপ অভিবাসী আইন কঠোর করছে, এটাও সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ মানুষ অপ্রয়োজনে ইউরোপে স্থায়ী হওয়ার চেষ্টা করছে, যেটা ইউরোপকে অস্বস্তিতে ফেলছে এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তাছাড়া সুযোগ পেয়ে অসংখ্য মৌলবাদী এবং উগ্রবাদী লোক ইউরোপে সেটেল্ড হচ্ছে। যার চরম মূল্য দিতে হবে ইউরোপকে। আমি নিশ্চিত জানি - অনেক শিক্ষিত মৌলবাদী এবং উগ্রবাদী লোক ইউরোপ ও আমেরিকার অধিবাসী। যার জন্য চরম মূল্য দিতে হবে তাদেরকে। এটা থেকে বাঁচতে হলে এখনই ব্যবস্থা নিতে হবে। নচেৎ বড়ো বিপদ সামনে।



তবে ইউরোপকে একটা বিষয় মাথায় রাখতে হবে - যে সমস্ত লোক শান্তিপূর্ণ এবং বিশ্বশান্তির জন্য কাজ করতে গিয়ে নিজ দেশে নিরাপত্তা ঝুঁকিতে আছেন, তাদেরকে যেনো ইউরোপ থাকতে দেয় এবং নাগরিক অধিকার দেয়, এটা মানবাধিকার এবং বিশ্বশান্তির জন্য অপরিহার্য এবং ইউরোপের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ। মহান আল্লাহ ইউরোপের কল্যাণ করুন। আমীন।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.