নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

চীনের বোধদয় হবে কি?

১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫

চীন মনে করে কুটনীতি বা হুমকি ধমকি দিয়ে পৃথিবী শান্তিপূর্ণ করা যাবে, যা শতভাগ মিথ্যা ধারণা। পৃথিবীতে পরিপূর্ণ শান্তি চাইলে যুদ্ধ করা লাগবেই। যুদ্ধ ব্যতীত শান্তিপূর্ণ পৃথিবী কল্পনা অসম্ভব। পৃথিবীতে শয়তানের সংখ্যাই বেশি, তাহলে যুদ্ধ ছাড়া শান্তি আসবে কোত্থেকে। শয়তানের ইগো বেশি, তাই যুদ্ধ ব্যতীত শয়তানের ইগো ধ্বংস করা অসম্ভব। সর্বদা এবং ক্রমান্বয়ে শয়তানের সংখ্যা বাড়বে এবং পৃথিবীতে যুদ্ধের সংখ্যাও বাড়বে সম্ভবত। না বাড়লেও যুদ্ধ থাকবেই। কারণ শয়তান অত্যাচার ছাড়া থাকতে পারে না। অতএব মানুষ যতদিন পৃথিবীতে থাকবে যুদ্ধও ততদিন থাকবে।



সবচাইতে খুশির সংবাদ হলো শয়তানের কৌশল অত্যন্ত দুর্বল এবং ভঙ্গুর হয়। অতএব ধৈর্য্যশীল হয়ে অল্প যুদ্ধ করেই শয়তানকে পরাজিত করা সম্ভব। প্রিয় চীন, তোমরা চীনা সভ্যতা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাও, তবে যুদ্ধ তোমাদের করতেই হবে। যুদ্ধ ব্যতীত একটি সভ্যতা টিকতে পারে না। কারণ পৃথিবীতে মানুষ শয়তানের সংখ্যা অনেক বেশি। আবার দার্শনিক বৃহৎ যুক্তি ছাড়া যুদ্ধ করাও পাগলামি। ইউক্রেন যুদ্ধ হলো দুর্বল দার্শনিক যুক্তির উপর দাঁড়িয়ে, এ যুদ্ধ অযথা। আশা করি পৃথিবী এ যুদ্ধের অসারতা বুঝবে এবং অপ্রয়োজনীয় মানুষ হত্যা বন্ধ হবে।



প্রিয় চীন, যুদ্ধ করো শয়তানের বিরুদ্ধে, যতক্ষণ না শয়তান আত্মসমর্পণ না করে। তবেই পৃথিবীতে শান্তি আসবে ইনশাআল্লাহ। নচেৎ শয়তান সবার ঘুম হারাম করে দিবে এবং পৃথিবীকে চরম বিশৃঙ্খল করে দিবে। আর বর্তমানে পৃথিবী চরম বিশৃঙ্খল এবং ভয়ংকরভাবে চরম অত্যাচার দৃশ্যমান। এই অত্যাচার ভাষায় প্রকাশ অসম্ভব।



প্রিয় চীন কাঠমোল্লাদের থেকে হাজার মাইল দূরে থাকবেন। কারণ কাঠমোল্লারা অমুসলিমদের মানুষই মনে করে না, বরং পশুর চাইতেও খারাপ মনে করে, আবার লজ্জাহীন হয়ে তাদের সাহায্য নেওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে, শয়তানের দল। এই কাঠমোল্লারা অধিকাংশ মুসলমানদেরকেই মানুষ মনে করে না, আবার তাদের দান সদকা ছাড়া খাওয়া পড়া করতে পারে না। আল্লাহর কসম, এরা বড়ো শয়তান। এদের থেকে দূরে থাকুন, তা না হলে পৃথিবীতে শান্তি আসবে না। মহান আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আমীন।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মহান আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন।
........................................................................
মুসলমানরাই তো আল্লাহর সঠিক নেয়ামত ও দান গ্রহন করতে পারেনা
চীন তো একটি নাস্তিক দেশ। তাহলে
তাহারা আল্লাহর দান ও নেয়ামত কিভাবে গ্রহন করবে ?

কিন্ত তারা তো জ্ঞান বিজ্ঞানে মুসলিম দেশ থেকে অনেক গুন
এগিয়ে আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.