| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশনীল
এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে বেপরোয়া কিছু উচ্ছাস নিয়ে, অপেক্ষায় ... hasibzaman.blogspot.com
![]()
সবাই প্রেমে পড়ে, কিন্তু কেউ কেউ প্রেম করে। প্রেম না করার পিছনে অনেকের অনেক কারন থাকতে পারে। আমি কয়েকটা অপশন দেই।
১। কবিতা – প্রেমপত্র এইসব লিখতে পারি না।
২। মোবাইলে বেশী কথা বললে কান ব্যথা করে। ![]()
৩। রেজাল্টের অবস্থা কেরোসিন।
৪। টাকা-পয়সার অবস্থা মাশাল্লাহ।
৫। প্রেম করলে পড়াশুনা/ক্যারিয়ারের ক্ষতি হয়।
৬। যারে ভালোবাসি সে অন্য কাউরে ভালোবাসে।
৭। কাউরেই তেমন একটা মনে ধরে না।
৮। ইগো প্রবলেম, প্রেম করতে গেলে মান-সম্মান বিসর্জন দিতে হয়।
৯। মহান ক্রিকেটার পেলের সাথে আমার চেহারার ব্যাপক মিল।
১০। পেম করে যারা তারা বেখুভ, আমার আই কিউ স্কোর বেশী।
১১। আমি এখনো ছুডু, প্রেম করলে আম্মু বকবে।
১২। ধার্মিক মানুষ তাই পাপকাজ থেকে বিরত থাকি।
১৩। আমার সাথে পেরেম করিতে কেহ রাজি হয়না
(পাক্লাজয় ভাই বলেছেন)
উপরের এক বা একাধিক কারনে আমি প্রেম করি না। এখন বলেন, আপনি কেন প্রেম করেন না? উপরের কোন কোন অপশন সত্য বলে মানেন? অন্য কোন কারন থাকলে বিস্তারিত বলেন।
আর আপনি যদি প্রেম করেন তাইলে কোন দুঃখে করেন সেটা এক্টুস জানান। বিবাহিতরা জানান প্রেম করেছিলেন কিনা বা সামনে করার ইচ্ছা আছে কিনা।
বিশেষ নোটিশ – সত্য কথা বলতে হবে। প্রেমিক-প্রেমিকারা প্রেম করিনা বললে তেব্র ধিক্কার জানানো হবে। মন্তব্য না করে গেলে ধরা হবে আপ্নে প্রেম করেন, বলতে লইজ্জা পাচ্ছেন।
![]()
১৭ ই মে, ২০০৯ রাত ১২:৩৩
আকাশনীল বলেছেন: অপ্সরা দিদি আপ্নে আমার ফেইসবুক ফ্রেন্ড হইলে বুঝতারতেন আমি পেলে না মেসি ![]()
![]()
যাউকগা, আপনার কারন্টা কন ![]()
২|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০৮
শ্রাবনের ফুল বলেছেন: জনাব, হাপনের কতা শুনিয়া বেজাক হাসি পাইতেছে... হামি কমু হামনে কেন ..... করেন না?
খারন... হামনের অবস্থা হইছে "আমি প্রাইমেরী স্কুল শিক্ষক, ঘুষ খাইনা" আরে পাইলে তাইর পর খাইবেন না পাইলে খাইবেন কেমনে!
১৭ ই মে, ২০০৯ রাত ১২:৩৯
আকাশনীল বলেছেন: আমি পাইনা তাই খাইনা, এইটাই বুঝাইতাসেন।
খেক খেক খেক। আমি খাওয়া দাওয়ায় খুব বাছাবাছি করি। এইজন্যে আম্মায় খালি রাগ হয়।
৩|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০৯
মুক্ত বয়ান বলেছেন: সুশীলিয় পোস্ট হইল না তো ভাইয়া!!! ![]()
১৭ ই মে, ২০০৯ রাত ১২:৫৩
আকাশনীল বলেছেন: ইটা কি তাইলে কুশীলিয় পোস্ত হৈসে? ![]()
মুক্ত তোমার প্রেম করার কারনটা জানাও। নাকি লজ্জা পাইতেস
৪|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:১০
জেমী বলেছেন: প্রেম না করলে জীবনের তেমন একটা ক্ষতি হয় না
১৭ ই মে, ২০০৯ রাত ১২:৫৫
আকাশনীল বলেছেন: সঅম্পূরক প্রশ্নঃ প্রেম করলে কি এমন ক্ষতি হয়?
৫|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:১২
ঘাসফুল বলেছেন:
প্রেম ৫০% বোকামী আর ৫০% ন্যাকামী ....
তয় আমি ঐ স্কুলের হেডমাষ্টার আছলাম রে ... ![]()
১৭ ই মে, ২০০৯ রাত ১২:৫৮
আকাশনীল বলেছেন: খ্যাক খ্যক খ্যক
সত্য কওনের জন্য তাজা খাসফুল দিলাম আপ্নারে
৬|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:১২
~স্বপ্নজয়~ বলেছেন: আনলাকি ১৩. আমার সাথে পেরেম করিতে কেহ রাজি হয়না
![]()
১৭ ই মে, ২০০৯ রাত ১:১৪
আকাশনীল বলেছেন: আপ্নেরে তো মিয়াভাই বিবাহিত ভাবছিলাম।
যাই হোক কারন্টা অনেকের ক্ষেত্রে সত্য। ১৩ তে যোগ হইল।
৭|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:২৪
ওয়ার হিরো বলেছেন: ১৪। প্রেম করার কোন লজিকাল কারণ নাই। তাই প্রেম করি না।
১৭ ই মে, ২০০৯ রাত ১:১৯
আকাশনীল বলেছেন: ইডা কেমন লজিক হইল ![]()
![]()
আমি তো ভাবসি হিরো কঠিন প্রেমিক
৮|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:২৭
কাঙাল মামা বলেছেন: এই ১২টা ঝামেলা মথায় লইয়া আইজু প্রেম কইরা যাইতাছি ![]()
তয় মামু, মনে কয় পেলে তো ফুটবলার ![]()
১৭ ই মে, ২০০৯ রাত ১:২২
আকাশনীল বলেছেন: সাবাশ মামা সাবাশ। মামারে কনগ্রা ![]()
আমারে একজন কইছিল পেলে নাকি নামকরা হকি প্লেয়ার। আমি দুষ্টলোকের কথায় কান দেই নাই ![]()
৯|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৩০
শ্রাবনের ফুল বলেছেন: ১৫) ইটিস পিটিস কিটিস ![]()
১৭ ই মে, ২০০৯ রাত ১:২২
আকাশনীল বলেছেন: আফা আপ্নের কারন্টা বুঝি নাই। ইট্টু বুঝায়া কন।
১০|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৪৪
কাক ভুষুন্ডি বলেছেন: ভালুবাসা খুব খ্রাপ
১৭ ই মে, ২০০৯ রাত ১:২৪
আকাশনীল বলেছেন: হ পেলের দেশের জাতীয় পাখির নাম কাক ![]()
ভালুবাসা তিতা সিরাপ
খুব খ্রাপ খুব খ্রাপ
১১|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৪৪
বুলবুল আহমেদ পান্না বলেছেন: প্রেম্করিনা কারণ, প্রেমিকারে ৫ বছর আগে বিয়া কৈরা ফালাইছি........ ![]()
১৭ ই মে, ২০০৯ রাত ১:৪৪
আকাশনীল বলেছেন: যাউক, একজন বিবাহিতকে পাওয়া গেল। আরো অনেক পাঠক আছে, কিন্তু স্বীকার চাইতেছেনা। মনে করতেসে এতে তাদের ব্লগে হিট কমে যাইতে পারে। খেক খেক খেক।
চুপে চুপে জিগাই সামনে কি প্রেম করতে চান?
১২|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৪৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ব্যাপক পোস্ট......![]()
১৭ ই মে, ২০০৯ রাত ১:৪৮
আকাশনীল বলেছেন: মুননার কারন মনে হয় সবাই জানেন -
আমি এখনো ছুডু, প্রেম করলে আম্মু বকবে।
১৩|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৫১
সচল আমি বলেছেন: দুয়া করি আফনের জীবনেও যেন প্রেম না করতে হয়!
১৭ ই মে, ২০০৯ রাত ১:৫০
আকাশনীল বলেছেন: ভাইজান কয়টা ছ্যক খাইসেন ইট্টু যদি কইতেন
১৪|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৫১
সুমাইয়া মুনিরা বলেছেন: প্রশংসা শুনতে কোন মেয়ের না ভালো লাগে?? তাই মেয়েদের প্রেম করা উচিৎ
.........আর উন্নত মানের চাপা না মারতে পারলে ছেলেদের প্রেম করার দরকার নাই![]()
![]()
১৭ ই মে, ২০০৯ রাত ১:৫৫
আকাশনীল বলেছেন: আপু তা যা বলেছেন একদম খাসা ![]()
চাপা মারতে একদম ই পারি না (কান্দন আয়া পরল)
১৫|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৩
অনন্ত দিগন্ত বলেছেন: ১৬. "ফান্দে পড়িয়া বগা কান্দে রে " অবস্হায় কখনো না পড়ার জন্য ...
১৬|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৫
অনিকেত বলেছেন: বউয়ের সাথে প্রেম করি্ ।
১৭|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১:০৬
আমিই রূপক বলেছেন: প্রেম করলে মানুষ এক ধরনের অদৃশ্য খাঁচায় বন্দি হয়ে যায়। হাজার রকম টেনশন। এই জন্য প্রেম থেকে ১০০০০০ হাত দূরে থাকি।
তবে একবার একটা মেয়েকে ভালো লেগেছিলো। বাপ দাদাদের পূণ্যের পুরষ্কার স্বরূপ আমাকে সেই মেয়ের ভালো লাগে নাই।
ভাগ্যিস প্রেমটা হয়ে যায় নি। এখন কত্ত ভালো আছি!!! কোন বাধা নাই। কোন টেনশন নাই।
১৮|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১:০৭
মউ বলেছেন: কার সাথে করমু কার সাথে না, এই সিদ্ধান্ত নিতে পারি না তাই...
১৯|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১:১২
কৌশিক বলেছেন: একবার একটা ছেলের ভালো লাগলো একটা মেয়েকে। ছেলেটি বললো সে কথা। মেয়েটি বললো, রাস্তা মাপেন!
ছেলেটি এরপর শান্তিতে বসবাস করতে লাগলো। সে মাছ ধরতে চায়, হরিণ শিকার করে। যখন ইচ্ছে খায়, ঘুমায় আর নিরিবিলি পাদে। তার মত সুখী মানুষটি পৃথিবীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না।
২০|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১:১২
সবাক বলেছেন:
বৌয়ে নিষেধ করেছে ![]()
২১|
১৬ ই মে, ২০০৯ দুপুর ২:১১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: অনেক মাইয়ার লগে প্রেম করতে মুঞ্চায়...কোনটা ছাইড়া কোনটা ধরি বুঝতে পারি না![]()
২২|
১৬ ই মে, ২০০৯ দুপুর ২:২৮
আকাশ আমার সীমানা বলেছেন: আমি প্রেম করি না কেননা সারাদিন সারাবেলা প্যানপ্যানানি কার ভালো লাগে? আর তা ছাড়া প্রেম করে বিয়ে করাকে এক বিন্দুতে দড়ি ঘুড়ানো মনে হয়। এত ঘ্যানর ঘ্যানর....উফ অসহ্য
২৩|
১৬ ই মে, ২০০৯ দুপুর ২:৫৫
আকাশ_পাগলা বলেছেন: উরি খাইছে !! এইখানে দেখি অনেকেরই আঙ্গুর ফল টক অবস্থা !! মনে মত মানুষের সাথে প্রেম করতে পারলে সব ঠিক, সব দারুণ। তবে চয়েসে একটু ভুল হয়ে গেলে কান্না কাটি ছাড়া উপায় নাই। তবুও, নিজের ইউপর ভরসা থাকলে একটা চান্স নেয়া উচিত।
আর যেই প্রেমে মানুষ ফকির হয়ে যায়, মান সম্মান প্রেস্টিজ ডুবে, ক্যারিয়ারের ক্ষতি হয়, সেগুলাকে ত প্রেম বলে না, বলে টাংকি মারা। দুটাকে কী মিলিয়ে ফেলা উচিত ???????
২৪|
১৬ ই মে, ২০০৯ বিকাল ৩:১০
রেজওয়ান শুভ বলেছেন: কারন ... আমি যেই মাইয়ারে কলেজ লাইফ থেইক্কা ভালবাসি সে ব্যাপক আঁতেল , এখন বুয়েটের একটা ডিপার্টমেন্টের ফার্স্টগার্ল , দেখতে খুবই সুন্দর , গানের গলা উল্লেখ করা বাহুল্য ( সে একবার কোন রবীন্দ্রসঙ্গীত কম্পিটিশনে পুরা বাংলাদেশে সেকেন্ড হইসে ) , ওই মাইয়া আমারে ভালবাসা তো দূরের কথা আমার চেহারার দিকে তাকাইতে ও লজ্জাবোধ করে ( এইখানে ও পেলে কাহিনী ) , আর আমি ও রে ছাড়া কাউকে ভালবাসা তো দূরের কথা , কারোর দিকে তাকাইতেও সঙ্কোচ বোধ করি ... এই কারনে আমি কাউরে ভালবাসি না ........
তবে .. ছোট্ট মাথায় যতটুকু বুঝছি ভালবাসা জিনিসটা খারাপ না ... যে জীবনে পায় নাই সে হয়ত বুঝছে ... খুব খারাপ লাগে যখন শুনি কারোর ব্রেকআপ হইয়া গেছে ...
এই কথা গুলান আমি আমার প্রাণের দোস্তগো ও কোনোদিন কই নাই .. আজ ক্যান কইলাম কে জানে ...........
০২ রা জুন, ২০০৯ রাত ১০:০৮
আকাশনীল বলেছেন: মনের কথা শেয়ার করার জন্য ধন্যবাদ। পরে সময় করে বড়সর একটা রিপ্লাই দিব। তখন আমার কিছু কথা বল্বো।
২৫|
১৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
ভোরের আকাশ বলেছেন: ৯। মহান ক্রিকেটার পেলের সাথে আমার চেহারার ব্যাপক মিল।
পেলেকে ফুটবলেই থাকতে দেয়া ভাল।
আপনার প্রেম না হওয়ার একটা কারন হতে পারে নিজের গন্ডির বাইরে একদম খবর রাখেন না!
২৬|
১৬ ই মে, ২০০৯ রাত ৮:০২
শ।মসীর বলেছেন: আহা প্রেম ।
আমি প্রেম করতে পারলামনা কারন আমি লম্বায় ছয় ফুট না , গায়ের রং ফর্সা না , চেহারা সুন্দরনা, ভাল চাকরি করলেও ঢাকায় আমার বাপের বাড়ি নাই।
এই গুলো কি অযোগ্যতা হিসেবে এনাফ না।
২৭|
১৬ ই মে, ২০০৯ রাত ৮:১৩
মাষ্টার_মশাই বলেছেন: আকাশী এটা কি করলা এমন চুছলীয় পোস্টে ঝাতির কমেন্টের উওর দিতাছনা।মাইনাস তোমারে কইস্য মাইনাস
২৮|
১৬ ই মে, ২০০৯ রাত ১০:০৮
অক্ষর বলেছেন: আমি প্রেম করি, এই সব সমস্যা আমার নাই
২৯|
১৭ ই মে, ২০০৯ রাত ১২:২৯
আকাশনীল বলেছেন: পোস্টটা দেয়ার পরেই নেটের লাইন চলে গিয়েছিল। এইমাত্র নেট ঠিক হৈসে। দুঃখে কলিজা হাডি যাওয়ার অবস্থা। কমেন্টের জন্য সবাইরে ধইন্যা। টাইমলি রিপ্লাই দিতে পারি নাই বইলা সরি। ![]()
৩০|
১৭ ই মে, ২০০৯ রাত ১:০৫
আহছানউল্লাহ বলেছেন: আরে ভাই প্রেম করতে সাহস লাগে পয়সা লাগে না।বাস্তব অভিজ্ঞতা থেকে বলছ...........
৩১|
২১ শে মে, ২০০৯ সকাল ১১:০১
মেঘাচ্ছন্ন বলেছেন: মউ বলেছেন: "কার সাথে করমু কার সাথে না, এই সিদ্ধান্ত নিতে পারি না তাই..."
খাক খাক খাক ... খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট !!
৩২|
২৫ শে মে, ২০০৯ রাত ৩:৫১
আশরাফ মাহমুদ বলেছেন: চামে "প্রেম করতে চাই" বিজ্ঞাপন দিয়ে দিলেন! ![]()
০২ রা জুন, ২০০৯ রাত ১০:০৯
আকাশনীল বলেছেন: ![]()
৩৩|
২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
কাঙাল মামা বলেছেন: ভালা আছেন নি?
০২ রা জুন, ২০০৯ রাত ১০:১০
আকাশনীল বলেছেন: ভালৈ আছি মামা
৩৪|
২৭ শে মে, ২০০৯ রাত ১২:৪২
শুভ মিয়া বলেছেন: ![]()
০২ রা জুন, ২০০৯ রাত ১০:০৪
আকাশনীল বলেছেন: কি লিখছিল পোলাটা দেখতেও পারলাম না ![]()
৩৫|
২৮ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৬
শম্পা শাহরিয়ার বলেছেন: ৬। যারে ভালোবাসি সে অন্য কাউরে ভালোবাসে। ![]()
(শাহরুখ খান )
(
১৩ ই জুন, ২০০৯ সকাল ১১:০৩
আকাশনীল বলেছেন: তোমার দুঃখে চোক্কে কান্দন আইসা পড়ল
৩৬|
২৯ শে মে, ২০০৯ রাত ১১:২৬
হিমালয়৭৭৭ বলেছেন: আমার মধ্যে কিছুটা সণ্ন্যাস গ্রহণের পরিকল্পনা আছে, এটাই বোধহয় মেইন কারণ। ছোট ছোট কারণ আরও আছে কিনা ভেবে দেখিনি।।।
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:১১
আকাশনীল বলেছেন: হিমু কি সন্যাসী হয়ে গেলা নাকি? কোন খোজ খবর নাই।
৩৭|
১৩ ই জুন, ২০০৯ সকাল ১০:৪০
জুনী বলেছেন: হাসিছ আর হাসিছ ![]()
৩৮|
১৩ ই জুন, ২০০৯ সকাল ১০:৫১
অন্যরকম বলেছেন: ~স্বপ্নজয়~ বলেছেন: আনলাকি ১৩. আমার সাথে পেরেম করিতে কেহ রাজি হয়না
![]()
আর আমার চেহারা মনে হয় এম্ব্রোসের মত! ![]()
১৩ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৯
আকাশনীল বলেছেন: এম্ব্রোসের মত সুন্দর চেহারার ক্রিকেটার আমি আজো দেখি নাই
৩৯|
১৩ ই জুন, ২০০৯ সকাল ১১:০৫
অন্যরকম বলেছেন: ভাবছিলাম একজনকে অফার করব! কিন্তু বুঝতে পেরে সেই আমাকে আগে ভাগে ফেইসবুক থেকে ডিলিট মারলো! ![]()
১৩ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৫
আকাশনীল বলেছেন: কান্দন আয়া পড়ল
৪০|
১৩ ই জুন, ২০০৯ সকাল ১১:১১
চাঙ্কু বলেছেন: প্রেম কিতা ?? কুন দুকানে পামু ? খাইতে স্বাদ আছেনি ?? ![]()
১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩২
আকাশনীল বলেছেন: শুঞ্ছিলাম নুনতা স্বাদ![]()
৪১|
১৩ ই জুন, ২০০৯ সকাল ১১:১৩
চাঙ্কু বলেছেন: অন্যরকম এর দুঃখে বুকটা ফাডি গেল ![]()
৪২|
১৩ ই জুন, ২০০৯ সকাল ১১:১৬
অন্যরকম বলেছেন: আমার তো হাত পা ছুইড়া কান্তে ইচ্ছাইতাছে....!
৪৩|
১৩ ই জুন, ২০০৯ সকাল ১১:২২
রিসাত বলেছেন: কারণ আমি সদ্য ছ্যাঁকাপ্রাপ্ত![]()
১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৯
আকাশনীল বলেছেন: আম্মারে যায়া সোজাসুজি কন বিয়া করবো
৪৪|
১৩ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৮
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: দিলাম মাইনাস![]()
১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৭
আকাশনীল বলেছেন: ইটা কি হইলো? আপ্নের কথা বলেন প্রেম করতে কিরাম লাগে
৪৫|
১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫০
নাজনীন১ বলেছেন: ১। বিয়ের আগেঃ এত্তো অফার ছিলো
...কারে রাইখ্যা কারে কথা দিমু অপু দশ-বিশ কইরাও সিলেক্ট করতে পারি নাই, তাই প্রেম করতে পারি নাই। ![]()
২। বিয়ের পরঃ জামাই হার্টফেল করবে, তাই করিনা। ![]()
১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৪
আকাশনীল বলেছেন: ![]()
![]()
![]()
৪৬|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৯
রাজর্ষি ঋষি বলেছেন: প্রেম কিভাবে করে-জানিনা, তাই
৪৭|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:০০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আব্বা আম্মা সবাই সবুজ বাত্তি দিয়া রাখছে
কিন্তু লাভ নাই
প্রথমত ৮ (ইচ্ছা করে নিজেরে লাইথাইয়া ইগো কমাই) ,তারপরে ২( আমার কম্পানি লিমিটের অর্ধেক ও শেষ করতাম পারি না) ![]()
আরো আছে ।।
![]()
তয় আরো কিছু কারণ বাদ গ্যাছে মনে লয়...
৪৮|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:০১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: চাঙ্কু বলেছেন: প্রেম কিতা ?? কুন দুকানে পামু ? খাইতে স্বাদ আছেনি ?? ![]()
৪৯|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:১২
সব্যসাচী প্রসূন বলেছেন: পেরেম কি বস্তু বেরাদার ![]()
৫০|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৭
আহমেদ রাকিব বলেছেন: শামসু, প্রেম আর তুমি এই দুইটা কুনুদিন এক হইব না।
রেজোয়ান শুভ ভাই কান্দন আইসা পড়ল।
চাঙ্কু ভাইডি স্বাদ পাওনাই এখনো?
@ লেখক
৭,৯,১০,১৩
৫১|
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৯
বোহেমিয়ান কথকতা বলেছেন: হেহে কারণ গুলা জটিল লাগল । কিরিকেটার পেলের মত চেহারা!
আমি এখনো ছুডু, প্রেম করলে আম্মু বকবে। ![]()
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
আকাশনীল বলেছেন: বোহেমিয়ান তোমার চেহারা তো ভালোই মাশাল্লা ![]()
৫২|
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৭
কাব্য বলেছেন: ১১। আমি এখনো ছুডু, প্রেম করলে আম্মু বকবে।
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
আকাশনীল বলেছেন: ভাই এখনো বড় না হৈলে আর বড় হোইতে পারবেন না, একবারে বুড়ো হয়ে যাবেন
৫৩|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৮
পাহাড়ের কান্না বলেছেন: আমার বেবাকতেরে বালা লাগে। যারে দেখি লাগে ভালো আর কি। সিলেক্ট করতে পারতাসিনা।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৭
আকাশনীল বলেছেন: আমার উলটা। কাউরেই তেমুন একটা মনে ধরে না
৫৪|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩২
সব যদি আজ বদলে যেত বলেছেন: ভাই প্রেম করার জন্য কি না করছি!
কিন্তু আমার খালি অন্যের প্রেমিকারে সুন্দর লাগে।
টাইমিং প্রবলেম।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫১
আকাশনীল বলেছেন: অন্যের প্রেমিকারে সুন্দর লাগে। খিকজ ![]()
৫৫|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৮
স্বপ্নকথক বলেছেন: ১৪।যারে ভালোবাসি, তাঁর বিয়া হইয়া গেছেগা।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
আকাশনীল বলেছেন: ![]()
৫৬|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৬
স্পর্শহীন কিছুদিন বলেছেন: চেহারা দেখলে পালাইয়া যায়।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৫
আকাশনীল বলেছেন: পিছনে দৌড়ানি দেন ![]()
৫৭|
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
নাজমুল আহমেদ বলেছেন:
ফেরেম করা কুব খ্রাপ ![]()
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
আকাশনীল বলেছেন: খ্রাপ কাজ করতে মুঞ্ছায়
৫৮|
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪২
কাব্য বলেছেন:
মহান ক্রিকেটার পেলের সাথে আমার চেহারার ব্যাপক মিল। ![]()
এইডাই মূল কারন
!!
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
আকাশনীল বলেছেন: ফেয়ার এন্ড হ্যান্ডসাম আছে না ![]()
৫৯|
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০২
মুক্ত বয়ান বলেছেন: "পাই না, তাই খাই না"!!!
এইটা আসল কতা, বাকিগুলান আজাইরা ক্যাচাল!!! ![]()
![]()
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১১
আকাশনীল বলেছেন: আমরা না পাইলে কারা পাইবো ![]()
৬০|
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৭
বোহেমিয়ান কথকতা বলেছেন: আমরা না পাইলে কারা পাইবো
আমারো কুয়েশ্চেন!
মুক্ত কিন্তু পাইচে অল্রেডি!!! আমি যতদূর জানি!!!!
ভাইয়া আমার চেহারা মাশাল্লাহ কইলেন যেই সেন্সেই কন থ্যাঙ্কু!
কুনু মাইয়া কইল না আইজ পর্যন্ত! ![]()
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৭
আকাশনীল বলেছেন: মুক্ত পাইছে আমি ও জানি, তারপরেও সে ব্লগে আলগা ভাব মারে (মাইর দরকার
)
মাইয়ারা বলুক আর নাইবা বলুক আমরা সবাই হ্যান্ডসাম ![]()
৬১|
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৯
বোহেমিয়ান কথকতা বলেছেন:
![]()
আমরা ধূমপান করি না ![]()
আমরা হ্যাণ্ডসাম!
ওরে মাইর দেয়া দরকার!!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪০
আকাশনীল বলেছেন: আমরা ধূমপান করি না ![]()
আমরা হ্যাণ্ডসাম!
আররে এইটা তো মনে ছিল না। আমরা দেখি আসলেই হ্যাণ্ডসাম!
৬২|
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩২
মগ্নতা বলেছেন: ১১। আমি এখনো ছুডু, প্রেম করলে বউ বকবে।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪১
আকাশনীল বলেছেন: প্রেম করলে বউ বকবে। ![]()
ভালাই সুখে আছেন।
৬৩|
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
কালপুরুষ বলেছেন: ৯ নং তথ্যটা সঠিক নয়। মহান ক্রিকেটার "পেলে" নামে কেউ ছিলনা। তবে ব্রাজিলের মহান এক ফুটবলারের নাম ছিল "পেলে"।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪২
আকাশনীল বলেছেন: জ্বি কালপুরুষদা
৬৪|
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
পল্লী বাউল বলেছেন: আনলাকি ১৩. আমার সাথে পেরেম করিতে কেহ রাজি হয়না ....
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৩
আকাশনীল বলেছেন: আফসুস
৬৫|
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৯
তাহসিন আহমেদ বলেছেন: ১ থেকে ১২ সব গুলা কারনে আমার হয় না। ![]()
পেম ভালুনা, মা-বাবা বলেচে,পলে আমাকে দুকান থেকে পেম কিনে দিবে,তাই কান্না থামাইছি।
![]()
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৮
আকাশনীল বলেছেন: দুকানে আজকাল সব পুরানো জিনিস রাখে
৬৬|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৪
আকাশের নীল থেকে বলেছেন: ৭। কাউরেই তেমন একটা মনে ধরে না।
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৭
আকাশনীল বলেছেন: আচ্ছা ভাল ভাল (মানে পরে প্রবলেম হবে)
অফটপিক - শহীদ কাপুর কিংবা শহীদ আফ্রিদিরে আপনার কেমন লাগে?
৬৭|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩১
গৌরী সেন বলেছেন: আমার অপশনডা বাদ্দিয়ালচেন যে বাই ---- আংগুরফল টক
অর্তাত পেরেম করনের পকেটিক এবিলিটি আমার নাইক্কা
ইংরেজিডা কি শুদ্ধ হৈল না বেশুদ্ধ কৈলাম ???
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৯
আকাশনীল বলেছেন: ব্রাদার, আন্নের কি পকেট ছুড? তাইলে দর্জিবাড়ি গিয়া পকেট বড় করান।
অথবা পাঞ্জাবী ইউজ করতে পারেন
৬৮|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩১
নষ্ট ছেলে বলেছেন: প্রেম করতে পারি না তাই করি না ![]()
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৯
আকাশনীল বলেছেন: আফসুস
৬৯|
৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৫
আকাশের নীল থেকে বলেছেন: শহীদ কাপুররে মাইয়া পটাইন্না আর শহীদ আফ্রিদিরে অননেক ভাল লাগে ।কিন্তু কেন?পরে প্রবলেম হবে মানে কি?
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৫
আকাশনীল বলেছেন: হাহ হা, অফটপিকের উত্তর হয় না ![]()
আপনি বলেছেন, কাউরেই তেমন একটা মনে ধরে না, সেটার ক্ষেত্রে বলেছি বেশী মনে ধরার মত কাউকে খুজে পাওয়া টাফ।
৭০|
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৮
সাকিরা জাননাত বলেছেন: হাহাহাহা.........খুব মজা পেলাম।
পো্ষ্টে +++
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৬
আকাশনীল বলেছেন: অনেক ধন্যবাদ, পোস্টে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে প্রেম করেন কিনা? আপনার প্রেমের কথা তো বললেন না?
৭১|
০১ লা জুলাই, ২০১১ ভোর ৪:৩১
রিয়েল ডেমোন বলেছেন: আমি এখনো ছুডু, প্রেম করলে আম্মু বকবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০১
অপ্সরা বলেছেন: ৯। মহান ক্রিকেটার পেলের সাথে আমার চেহারার ব্যাপক মিল।
এটা তোমার আসল কারণ । এমনটাই আমার মনে হচ্ছে।