নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

akzon

akzon › বিস্তারিত পোস্টঃ

আমি নিজেকে তুলে নিলাম

০৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৫

শ্যামলী মাঠে শুয়ে আছি। ব্লাড দেয়ার শেষের দিকে বুকের ভেতর যেমন টনটন করে ঠিক সেরকম। মনে হচ্ছে কিছু একটা হবে। আমার বউ একবার ফোন করেছিল তখন আমি এশার নামাজে। ভাবছি পরে আবার ফোন করলে ধরবো। একটা ফোনের জন্য প্রতীক্ষা। চা খেলাম, রাতের আকাশ দেখি, শাবানের নতুন চাঁদ দেখি-প্রতীক্ষার প্রহর শেষ হয় না। ফোন আসে না। হাটতে হাটতে বাস ফিরলাম রাত প্রায় ১০:২০ এ। কিছুক্ষণ পরেই বউয়ের বড় ভাই ফোন দিলেন তুমি কি শুয়ে পড়েছ? না ব্যবস্থা নিচ্ছি। তাইলে অন্য কাউকে দিয়ে ব্যাগটা পাঠাও। ব্যাগের মধ্যে হেক্সাজল, এককৌটা ডানো দুধ, কটন বার আর ঔষধ। ছোট ভাই নীচে গিয়ে ব্যাগটা দিয়ে আসলো।



অনেক দিন পরে, ৯ মাস পরে, নিঃসঙ্গ রাত্রি যাপন। যদিও আমার পরিবারে নতুন একটি শিশু এসেছে। তার বয়স মাত্র ১০ দিন। খুবই ফুটফুটে। আমার ছোট বোন ওর জন্য একটা নাম প্রস্তাব করেছে। ওয়াফিয়া সাদিকা। অনুগত সত্যবাদী। নামটা আমার খুবই পছন্দ হয়েছে। জানি না নামটা কেউ বিলঙ করবে কিনা?

আজ রাতে আমাকে ছেড়ে ওরা চলে গেছে। শিশুটাকে নিয়ে যারা অনেক বেশী স্বপ্ন দেখতো তারা নিয়ে গেছে, নানা বাড়ীর লোক।

বিবাহিত মানুষ খুব একটা বিছানা শেয়ার করে না। আমি ড্রয়িং রুমে না শুয়ে ছোট ভাই বোনদের রুমে ফ্লোরিং করলাম। রাত প্রায় আড়াইটা। মনে হল বাবুটা জেগে উঠেছে। ও ভিজিয়ে দিলে আর শান্ত থাকতে পারে না। ওকে পরিষ্কার করতে হবে। হটপিটাল থেকে আসার পর গত সাত দিন খুব একটা ঘুমাতে পারিনি। বাবুটা কখনো ভিজিয়ে দেয়, কখনো ওর ক্ষুধা লাগে, সারা রাত এনার্জি সেভিং লাইট জালানো থাকে। নীল যে বেডশিট ছিল সেটা তুলে ফেলা হয়েছে। আজকে আবার গরম পড়ছে। ছোফায় দুমড়ানো বেডশিটের ভেতর বাবুকে খুঁজি। বেডশিট টা বেশ ভারী। মনে হচ্ছে এখানে ওর পা, না এখানে ওর হাত। খুঁজে পেলাম না। না আরো ভেতরে আছে। কি মনে করে সরে গেলাম। মনে হচ্ছে ছোটবোন ওকে পরিষ্কার করার জন্য নিয়ে গেছে। ছোটবোনকে ডাকলাম, ওর আসলো। এর পর কি হল জানি না। শুয়ে পড়লাম।



সকাল বেলায় সযত্নে শ্বশুড়বাড়ী থেকে দেয়া পছন্দের টিসট ঘড়ি, কার্ডহোল্ডার ডোয়ারে রেখে দিলাম। মনে হচ্ছে শ্বশুড়বাড়ীর কোন জিনিস আমায় আর টানছে না। সকাল বেলায় অফিসের পথে হাটি, আর আমি আমার বা-হাত দেখি। খালি হাত আমার। আমি নিজেকে তুলেনিলাম। আমি তোমাদের দলে নেই। ০৩/০৬/২০১৪ (১ম দিন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.