| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
পতাকাটা তুলে দেবো পাকিস্তানের হাতে নিঃশর্তে।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
পদ্মার নীল জল বেচে দেবো গঙ্গাপারের বেনিয়াদের কাছে।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
মানচিত্রের শেষ রেখাটুকু বন্ধক রাখবো আমেরিকার দরবারে।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
পবিত্র মাটির বুক চিরে দলিল লিখে দেবো ইসরায়েলের নামে।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
নৈতিকতার থলি ছুঁড়ে দেবো ওয়াজিদের পায়ে।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
করের খাতা তুলে দেবো সেই ট্যাক্সখেকো শকুনের থাবায়।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
হাসপাতালের শেষ বেডটাও লিখে দেবো ধর্মগুরুর দস্তখতে।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
বিশ্ববিদ্যালয় ভেঙে গুঁড়িয়ে সেখানে তুলবো প্রার্থনার মিনার।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
রবি, নজরুল, জীবনানন্দকে তুলে দেবো কেজির দরে নিলামে।
তখন আমার হাতে আসবে অঢেল সোনা আর রুপো, ডলার আর দিনার—
সেই অর্থে কিনবো Komatsu-র বিশাল বুলডোজার।
আর সেই বুলডোজারের লৌহচাকায় পিষে দেবো
আইনের গম্বুজ, প্রার্থনার মিনার — একে একে সব।
তখন সকল মানুষ পশু হবে,
আর এই ধরনী হবে স্বর্গ।
©somewhere in net ltd.