নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনিতে পারি নাই্। চিনিতে পারিলে বলিব।

আলামিন১০৪

আলামিন

আলামিন১০৪ › বিস্তারিত পোস্টঃ

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে ইরানকে অভয় দিচ্ছি। সে সময় ইরানের আকাশ প্রতিরক্ষা পুরোপুরি সচল ও সক্ষম ছিল । ইরান ইচ্ছা করলে ঈসরাইলসহ সেখানে বিমানবাহী রণতরীদের দফারফা করে দিতে পারত কিন্তু- ভেবেছে- প্যালেস্টাইনের মানুষ মরলে আমাদের কী? এখন তার ক্ষতিপুরণ চরমভাবে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্য দেশ যাদের ঈসরাইলে আঘাত হানার সক্ষমতা রয়েছে যেমন- তুরস্ক- সেও একই পথে হাটছে। বিশ্বাসঘাতক পাকিস্তানের কথা আর নাই বা বললাম।

তবে, আম্রিকার একটা প্রাণ ভোমরা আছে এবং ইরান সেটা জেনে গেছে- সে যদি আর কিছু দিন বিশ্বমোড়লের ক্ষয়-ক্ষতি করতে পারে তাহলে ট্রাম্প বাবাজি জনগণের সাপোর্ট হারাবে- আর ঈসরাইল হয়ে যাবে অরক্ষিত



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:৩৮

সুলাইমান হোসেন বলেছেন: আপনার সাথে আমিও একমত।কাফেরদেরকে কখোনো বিশ্বাস করতে নেই।মুসলমানদের একটা (বর্তমানে)দুর্বলতা হলো তারা পূর্ব থেকে দূরদৃষ্টিকে কাজে লাগায়না,পরে ভোগে।ভবিষ্যতে কি হতে পারে,তার একটা ধারনা,মুসলিম রাষ্ট্রগুলোর আগে থেকেই রাখা উচিত ছিলো,এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে রাখা উচিত ছিলো।আর মুসলিম রাষ্ট্রগুলোর আরেকটা দুর্বলতা হলো(বর্তমানে)তারা কাফেরদের প্রতি খুবই নমনীয় এবং মোলায়েম,হয়তবা ব্যাবসা বানিজ্যের খাতিরে।কিন্তু এটাই মুসলিমদের জন্য কাল এবং বিপজ্জনক হয়ে দাড়িয়েছে।শত্রুদের প্রতি আন্তরিকতা এবং নমনীয়তা আসলে বোকামী।আর কত শিক্ষা হলে মুসলমানদের চোখ খুলবে আসলে বিঝতে পারছিনা,অথচ মূল শক্তি মুসলমানদের হাতেই ছিলো

২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:৪৯

আলামিন১০৪ বলেছেন: আসলে সন্ধি বা চুক্তি থাকলে যুদ্ধ করা যায় না, মুসলিম দেশগুলোর সাথে বিশ্বাসঘাতকদের চুক্তি আছে ।

২| ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৪

কিরকুট বলেছেন: বাংগালী যে আকামের ভান্ডবারি তা আপনার এই পোস্টেই বোঝা যায়। ইরানের এতো বড় বড় সব সমরবিদ বসে বসে আংগুল চুষছে আর আপনি ইরানের ভুল যুদ্ধ কৌশল আবিষ্কার করে ফেলেছেন।। উহ, দুর্দান্ত আপনাদের বুদ্ধি। এক কাজ করুন। নিজ দায়িত্বে আশেপাশের কোন মিউজিয়ামে গিয়ে বসে থাকুন। দেখার মত বস্তু আপনি।

২০ শে মার্চ, ২০২৬ রাত ১:০৩

আলামিন১০৪ বলেছেন: কিছু দিন অপেক্ষা করুন- অধৈর্য হবেন না। আম্রিকার গণতন্ত্রে অন্যায় যুদ্ধ বেশিদিন চালানো যাবেনা- অন্যায়কারী চিরকাল ভীতু। আপনার আর খবর কী? ডাক্তার দেখিয়েছেন কি? নাকি কানা চক্ষূটি আর ভালো হবার নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.