নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলামিন বিডি

আলামিন বিডি › বিস্তারিত পোস্টঃ

ফ্রী ইন্টারনেট! আসলেই কি বিনামূল্যে?

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

ভার্চুয়াল দূনিয়াই একটি কথা কয়েকদিন যাবৎ বেশ জুড়ে শুরেই উচ্চারিত হচ্ছে। হ্যা ঠিকই ধরছেন, আমি ফ্রী ইন্টারনেটের কথাই বলছি! বাংলাদেশে internet.org এর বৌদলতে ফ্রী ইন্টারনেট সেবা চালু হয়েছে, বর্তমানে একটি মোবাইল কোম্পানি এতে নাম লিখিয়েছে এবং কয়েকটি সাইট (২০টির মত) ইতিমধ্যে এই সেবার আওয়তাই এসেছে। কিন্তু এই ফ্রী ইন্টারনেট আসলেই কি ফ্রী? চলুন জেনে নেওয়া যাক।



ধরে নিই আপনি ফেসবুক ব্রাউজ করছেন। খুব আরামছে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন আবার অন্যের পোষ্ট শেয়ারও করছেন। না কোন টাকাই খরচ হচ্ছে না। মোবাইলের ব্যালেন্সও ঠিক ঠিক! তাহলে সমস্যাটা কোথায়?

এখন এক কাজ করুন, নিজের একটা সেলফী তুলুন। হাই রেজুলেশনের স্মার্ট ফোনের কল্যাণ্যে ছবির সাইজ আনায়েসেই ১ mb ছাড়িয়ে যাওয়ার কথা। এখন ছবিটা ফেসবুকে আপলোড দিন। আপনার মোবাইলে ব্যালেন্স ৫০ টাকা আছে। যার ফলে ঠিকঠাক আপলোডও হলো। এখন ব্যালেন্সটা একটু চেক করুন। কি দেখতে পাচ্ছেন? ব্যালেন্সে ৩৪ টাকার কিছু উপরে দেখাচ্ছে! হাই হাই টাকা গেলো কই?

কি অবাক হচ্ছেন? না এখানে অবাক হওয়ার কিছু নেই! এখানে যে ফ্রী ইন্টারনেট দিচ্ছে তা দিয়ে সাইটগুলো শুধু ভিজিট করতে পারবেন। কিন্তু কোন ধরনের অডিও, ভিডিও, ছবি আপলোড করতে বা ডাউনলোড করতে পারবেন না! আর ঠিক এখানে একটা সুযোগ নিচ্ছে ফোন অপারেটর গুলো। যারা না বুঝে এই ফ্রী ইন্টারনেটের সুবিধা নিতে যাচ্ছে তারাই ফোন কোম্পানি + ফেসবুকের এই বাটপারির ফাঁদে পরে যাচ্ছে।

এখন চলুন জেনে নিই কি পরিমাণ টাকা হাতিয়ে নিতে পারে এর মাধ্যমে-

এখন আপনি যদি ১MB সাইজের ছবি আপলোড দেন তাহলে,

1 MB = 1024 KB

রবির Pay per use প্যাকেজে প্রতি কিলোবাইটের মূল্য ০.০১৫ টাকা।

তাহলে,
১MB তে কেটে নিচ্ছে,
১০২৪ × ০.০১৫ = ১৫.৩৬ টাকা।

তাহলে ১GB মূল্য দারাচ্ছে,
১০২৪ × ১৫.৩৬ = ১৫৭২৮.৬৪ টাকা।

যেখানে তাদের ১ GB প্যাকেজের মূল্য ৩১৬ টাকা।

এখন আপনারাই হিসেব করে বের করুন তারা কি পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে এই ফ্রী ইন্টারনেট দেবার নাম করে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.