নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

মশা কামরাইল রে, কামরাইল ইরানী মশা

১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামরাইল রে, কামরাইল ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালাইল
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান প্রদান করে খবর!

এর হুলের ঝালায় আইরন ডোমও কাতরায়
মিজাইলও ভাবে এই যুদ্ধে কেই বা জিতায়?
রনতরীও খোলসে ঢুকে ভেসে যায় দুরে
মশার ডরে জেনারেলেরো মাথা ঘোরে!

কি এক আজব চীজ আইল দুনিয়ায়
ছোট্ট দেহ, তবু শক্তিতে সে বড় ভাই!
নমরুদের থেকেও বড় বড় শক্তি গুলা
বাংকারে লুকায়ে নাকে গুঁজে তুলা!

বড় বড় নেতা দেয় ভাষণ মঞ্চে দাঁড়ায়
আমরাই জিতবো! বলে হাত নাড়ায়
তবু রাতে চুপে চুপে মশারি টানায়
মশার সুরে তাদের ঘুম ভেঙে যায়!

নাকে মুখে কানে গুঁজে দেয় এন্ট্রি দ্রোন তুলা
তবু সেই "ভোঁ ভোঁ" থামে না একটুও বেলা!
চুক্তি, বৈঠক, শান্তির যত সব বুলি
মশার কাছে সবই শুধু ফাঁকা বুলি!

মশা বলে যুদ্ধ নয় এখন বড়দেরই খেলা
আমি ছোট, তবু ঘুম কেড়ে নিই বেলা!
রাজনীতি, শক্তি, যত সব বড় বড় বুলি
একটা মশাই পারে সব করে দিতে ধুলি!

ইতিহাস বলে ---
অহংকারের সিংহাসনে বসে ছিল এক রাজা
নিজেকেই ভাবত সেই এই সৃষ্টির মহারাজা
আকাশ ছুঁতে চেয়েও মাটির কথা ভুলে
ক্ষমতার নেশায় ডুবে সত্যটাকে দলে।

ধরায় এসেছিল এক সত্য, শান্ত দৃপ্ত কণ্ঠে
বলেছিল আলো জ্বলে এক মহান সত্ত্বে
সূর্য ওঠে আর ঢুবে তাঁরই হুকুমে প্রতিদিন
তুমি কি পারো বদলাতে তার পথ চলন ?

নীরব হলো গর্ব, থমকে গেল তার মুখ
মিথ্যার প্রাসাদে লাগল ভাঙনের দুখ
অহংকারের মুকুট পড়ল ধুলার পরে
ক্ষুদ্র এক মশাতে হার মানে সে ঘোরে।

শিখিয়ে গেল ইতিহাস নীরব ভাষায়
উঁচু নয় সে, যে থাকে দম্ভের আশায়
বিনয়ে যে নত, সে-ই হয় তত মহান
ন্যায়ের পথেই জ্বলে জীবনের প্রাণ।

জুলুমের রাত যতই দীর্ঘ হোক না কেন
সত্যের সূর্য নিশ্চয়ই উঠবেই আবার যেন
মিথ্যার আঁধার ভেঙে আলো করবে জয়
সত্য আর ন্যায়েই মানুষের সার্থক পরিচয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.