নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

ইসলামে সঠিক পথের সন্ধানে ( পুর্বকার পোস্টের সংক্ষিপ্ত সার )

১৩ ই এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৫


আল্লাহ বলেন এই তো আমার সোজা পথ
চলো এ পথে, ভেঙ্গে সব বিভেদের রথ
কিন্তু মানুষ দাঁড়ায় এক দ্বিধার মোড়ে
কে সত্য বলে? কে ডাকে আলোর ঘরে?

কেউ বলে শুধু কোরআন, আর কিছু নয়
কেউ বলে হাদিস ছাড়া পথ কোথায় ?
কেউ আবার ফিকাহ নিয়ে করে বিরোধ
অজান্তেই সৃষ্টি করে বিভেদের সুর ।

হে মানুষ! শোনো তবে মর্মকথা
ধর্ম নয় কখনো বিভক্ত ব্যাখ্যা
কোরআন হলো আল্লাহর কালাম
সুন্নাহ হলো জীবন্ত ইসলাম।

রাসূল দেখালেন জীবনের পথ
কিভাবে চলবে, কেমন হবে ইবাদত
কথা নয় শুধু আছে বাস্তব জীবন
সেখানেই লুকিয়ে রয়েছে দীন।

তবে প্রশ্ন আসে বোঝব কীভাবে?
সবাই কি পারে ডুব দিতে গভীরে?
আরবি ভাষা, হাদিসের স্তর
সহিহ-যঈফের জটিল খবর!

তখনই এলো জ্ঞানীর দল
যারা বুঝলেন কিতাবের ফল
রাতের পর রাত জেগে তারা
তুললেন বিধান আলোর ধারা।

চারটি পথ একই গন্তব্য
ভিন্ন রীতি, তবু এক সত্য
কারো হাতে যুক্তির আলো
কারো কাছে হাদিস ভালো।

কেউ নরম, কেউ কঠোর ব্যাখ্যা
সবাই চেয়েছেন আল্লাহর সন্তুষ্টি রাখা
তাই পথ তাঁদের আলাদা হলেও
লক্ষ্য কিন্তু এক রবের দিকেই চলা।

হে ভাই! বুঝে নাও এই কথা
মাযহাব নয় কোনো নতুন ব্যথা
এটা শুধু বোঝার সেতু
সোজা পথে চলার রীতি।

কেউ যদি বলে“শুধু আমিই ঠিক,”
জেনে রাখো, সে ভুলের দিক
আর কেউ যদি বলে“সবই ছেড়ে দাও,”
তাও এক প্রকার বিপদের ডেও।

সালাফের পথ ছিল সরল আলো
মাযহাব দিলো সেই পথের চালো
একটি নদী, চারটি ধারা
সবই মিলে সাগর পাড়া।

তবে সাবধান! হে মুসলিম ভাই
নফসের খেলা যেন না হয় ঠাঁই
সহজ দেখে মত বদলানো
এটা কিন্তু পথ হারানো।

তাকলীদ যদি হয় জ্ঞানের সাথে
তবে তা ঠিক আলোর পথে
অন্ধ হলে বিপদ বড়
জ্ঞান ছাড়া চলা অন্ধকার ঘর।

ইমামরা বলেন আমরা মানুষ
ভুল হতে পারে, নয়তো হতাশ
হাদিস যদি হয় আমাদের বিপরীত
তবে ছেড়ে দাও চলো সত্যের দিক।

কী বিনয়! কী গভীর বাণী!
আজ আমরা কেন করি এত টানাটানি?
ইমাম যাকে মানেননি অন্ধভাবে
আমরা কেন আটকে যাই সেই ফাঁদে?

আলেম যদি ভুল করেন কখনো
তবে থেমো না খুঁজে নাও সত্য তখনো
একজন নয় জিজ্ঞাসা করো আরো,
সত্যের আলোয় এগিয়ে চলো।

সাহাবারা ছিলেন আলোর প্রদীপ
তাদের মাঝে ছিল মতের বিপ
তবু তারা ছিলেন এক উম্মাহ
ভালোবাসায় ভরা ছিল তাদের দুনিয়া।

আজ আমরা কেন ভাগে ভাগে?
কেন ঘৃণা জমে অন্তরে আগুন লাগে?
ইসলাম বলে ধরো একসাথে
ভেঙো না হৃদয় বিভেদের রাতে।

হে পথিক! যদি জানতে চাও
কীভাবে জীবন সাজাতে পাও?

পাঁচটি ধাপ মনে রেখো আজ
নিয়ত ঠিক করোএটাই প্রথম কাজ
তারপর খোঁজো কোরআনের আলো
হাদিসে দেখো পথটা ভালো।

না বুঝলে যাও জ্ঞানীর কাছে
তাদের কথা রাখো মনে পাছে
সন্দেহ এলে যাচাই করো
আরেকজনকে জিজ্ঞাসা করো।

শেষে নাও সেই পথটি বেছে
যেখানে তাকওয়া হৃদয়ে মিশে।

এই তো ইসলাম সহজ সরল
তবু গভীর, জ্ঞানের ফল
অন্ধ না হও, না অহংকারী
মাঝামাঝি পথই আসল ভারী।

দল নয়, চাই এক উম্মাহ
ভালোবাসা হোক আমাদের ভাষা
মাযহাব হোক বোঝার পথ
কোরআন-সুন্নাহ হোক জীবনের রথ।

শেষে বলি হৃদয়ের ডাকে
চলো ফিরে যাই সেই আলোকে
যেখানে বিভেদ নেই কোন
আছে শুধু আল্লাহর সন্তুষ্টি গুণ।

হে আল্লাহ! আমাদের দাও হিদায়াত
সঠিক পথে চলার শক্তি আর নিঃস্বার্থ নিয়ত
ভুল থেকে বাঁচাও, সত্যে রেখো দৃঢ় স্থির
তোমার পথেই হোক পথচলা মোদের।

ছবিসুত্র : ইন্টারনেট হতে সংগৃহিত

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হে পথিক! যদি জানতে চাও
কীভাবে জীবন সাজাতে পাও?

...........................................................
যার যার জীবন সে ,
নিজ ধারনা এবং মনের মাধূরী মিশায়ে
চলতে চায় !
ওখানে কেন আইনী বাধা থাকবে ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.