নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলীদা বিনতে সাকী

নিজেকে এখনও চিনছি।

আলীদা বিনতে সাকী

আলীদা বিনতে সাকী › বিস্তারিত পোস্টঃ

দূর করলাম ভয়

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

খুব ভয় করছে। এমনিতে রাতে বাড়ি ১০টা বাজে ফিরলেও ভয় লাগেনা। হ্যাঁ সাবধানে আসতে হয়। তবে আজকে কেন জানি ঘরের ভেতর বসে থেকেও খুব ভয় করছে।

ভয় করছে আজ, রাতের অন্ধকারকে। ভয় করছে দিনের আলোতেও। আজকে যে আমার মাকে আমার সামনে হত্যা করা হল। আমার বোনকে পুনর্বার আমার সামনেই ধর্ষণ করা হল। আমার ভাইটা! তাকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নরপশুদের আনন্দ হল, সব তো আমার সামনেই হল। বাবাকে যে রাইফেল ঠেকিয়ে নিয়ে গেল, কোথায়? হ্যাঁ, সবতো আমার সামনেই হল।

আমি কোথায় ছিলাম তখন? ছিলাম তো, তাদের সামনেই ছিলাম। খুব ভয়ে ভয়ে তাদের নির্যাতনগুলো দেখছিলাম। আর কাঁদছিলাম। আর কিছুই যে করার নেই আমার। করার ছিল না।

আরও একটা কাজ করছিলাম। প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করছিলাম আমার মা বোন ভাই বাবা কারো রক্তের অমর্যাদা আমি হতে দিবো না।

প্রতিজ্ঞা করছিলাম তোদের সব কয়টাকে এই দেশের মাটিতেই বিচার করব।

ফাঁসিতে ঝুলাবার ব্যবস্থা করব- প্রতিজ্ঞা করেছিলাম।

কিন্তু আবার যে ভয় করছে।

তোরা তো ছাড়া পাবিই! তোদের যে কারাবাস হল!!

কালকে তো তাহলে তোরা আমাকে খুঁজতে আসবি।

আমি যে বেঁচে গিয়েছিলাম! আমাকে যে ধরতে পারিস্নি তখন! আমিতো লুকিয়ে সব দেখছিলাম আর কাঁদছিলাম!

তারমানে কালকে আমার পালা। আমাকে ধর্ষণ করবে!

গলা কেটে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবে!

আর আমিকি শুধু কাঁদতে থাকবো? শুধু চেয়ে চেয়ে দেখবো??

না। আর না। আমার আর ভয় করছে না। '৭১ এর মা'র দিকে তাকিয়ে আর ভয় করছে না। আমার বোনের নির্বাক অশ্রুধারায় আমার সব ভয় ভেসে যাচ্ছে। ঐযে ভাইয়ার হাসিটা, আমাকে আবার সাহস দিচ্ছে। আমার মাথার উপরে বাবার হাত যেন বলছে ' এগিয়ে যা, মা। তোকে যে পারতেই হবে।'

একবার সুযোগ ছিল না। কিন্তু এরপর সুযোগ না থাক্লেও আমি তৈরি করবো।

আর তোরা কে আসবি আয়।

নিজের গায়ে থুতু দিয়ে এবার নামছি। তোরা আর আমার ইজ্জত নিয়ে খেলতে পারবি না। আমার মা বোনরাও গায়ে থুতু দিয়ে নামছে।

আর কারো সম্মান নিয়ে খেলতে পারবি না।

কালকে-

তোদের গায়ে থুতু দিবো। তৈরি আছিস তো?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

ওয়াসিক মু্ঃ ইশতিয়াক ইজাজ বলেছেন:
"কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি ....."

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

দূর্লভ নিব্‌রাস আহমেদ বলেছেন: "একবার সুযোগ ছিল না। কিন্তু এরপর সুযোগ না থাক্লেও আমি তৈরি করবো।
আর তোরা কে আসবি আয়। "
ভালো লাগলো ... আমাদের সবারই উচিত ওদের গায় থুতু দেওয়া ... পারলে ...... !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.