নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন বদলের প্রত্যয়ে স্বপ্নাতুর....

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি,জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালবাসি

আলস্যের আনন্দে আমি

নিজের সম্বন্ধে বলার মতো তেমন কিছু নেই।আমি খুবই সাধারন একজন মানুষ।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিষয়ে মাস্টার্স শেষ করেছি,এখনও চাকরি নামক সোনার হরিণের দেখা পাই নাই।"সততাই উৎকৃষ্ট পন্থা" নীতিতে আমি বিশ্বাসী।প্রকৃতির অপার সৌন্দর্য্য আমাকে প্রচন্ডরকম টানে; নদীর ধার,বর্ষায় বিস্তৃত জলরাশি কিংবা ধানক্ষেতে সবুজের ঢেউ আমার চোখে নেশা ধরায়। ভালবাসি আড্ডা দিতে ও গান শুনতে।গীটারে টুং-টাং করার অভ্যাস আছে।সরকারি চাকুরী করে দেশের জন্য কিছু একটা করার স্বপ্ন দেখি।আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলের কাছে দোয়াপ্রত্যাশী।ভালো থাকবেন।

আলস্যের আনন্দে আমি › বিস্তারিত পোস্টঃ

বি.সি.এস.এর নতুন সিলেবাস!!!স্পেশাল বি.সি.এস.(৩২তম)এর নমুনা প্রশ্ন

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫০

৩২তম বি.সি.এস.(স্পেশাল)

শাপলা,সেট খ




বিষয়ঃবাংলা পূর্ণমানঃ১০০



১.বাংলা বর্ণমালার প্রথম পাঁচটি বর্ণ লিখুন...................................৫

২.ঐ দেখা যায় তালগাছ কবিতার ১ম পাঁচ লাইন লিখুন...................৫

৩.মামার কাছে মামাবাড়ির আবদার (বিনা পরিশ্রমে বি.সি.এস ক্যাডার হওয়ার আবদার) জানিয়ে পত্র লিখুন.........................................১০



৪.রচনা লিখুন (যে কোন দুইটি) ৪০x২=৮০

ক.গরু

খ.আমাদের বিদ্যালয়

গ.আপনার পোষা প্রাণী

ঘ.কোটাই যোগ্যতার মাপকাঠি



(৩নং ও ৪নং,ঘ প্রশ্নে আপনারা মুক্তিযোদ্ধা কোটার সন্তান ও নারী কোটাধারীদের ধারে কাছের কোন উত্তর দিতে পারবেন না কারন মামাবাড়ির আবদাড়ের মত সাধারণ ছাত্রদের তুলনায় ২০%পরিশ্রম করে ক্যাডার হওয়ার ব্যাপারে তাদের ০১% অভিঞ্জতাও আপনাদের নাই।)







বিষয়ঃগণিত পূর্ণমানঃ১০০

কাঠাঁল,সেট খ



১. ৫ এর ঘরের নামতা লিখুন ................................................১০

২.সরল করুন: (৫+৬-১০+৯ )/২.............................................১০

৩.একটি বালকের মাসে ২টি ও বালিকার ১টি ফিডার লাগে।কোন পরিবারে যদি ২জন বালক ও ৩ জন বালিকা থাকে তাহলে মাসে কয়টি ফিডার লাগবে?..................................................................১০

৪.একটি চতুর্ভুজের চারটি বাহু থাকলে একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে?..............................................................................১০

৫.একটি কুয়োতে ১০ব্যাঙ থাকলে ১০ টি কয়ায় কয়টি ব্যাং থাকবে?............................................................................১০



৬.যে কোন ৩টি প্রশ্নের দিন ১০x৩= ৩০

ক.(a+b)(a+b)=?

খ.a=2 & b=3 হলে 5a-2b+5=?

গ. a.a.=?

ঘ.মান নির্ণয় করুন x+y=10 & x-y=2



৭.একটি বর্গক্ষেত্র আঙ্কন করুন................................................১০

৮.একটি পুকুরের দর্ঘ্যৈ ১০০মিটার ও প্রস্থ ৬০মিটার হলে,পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করুন............................................................১০





বিষয়ঃ ইংরেজী পূর্ণমানঃ১০০

আম, সেটঃক



1.Write the first 5 letters of English alphabet..............5

2.Classify person............................................................5



3.Translate any five of the following.............................10

a.আমি তোমাকে ভালবাসি

b.গরু ঘাস খায়

c.আমার নাম সোনাবাবু

d.সে স্কুলে যায়

e.কোটাই উত্তম পন্থা

f.আমি দূঃখিত

g.বাংলাদেশ খুব সুন্দর

h.আপনাকে ধন্যবাদ



4.Write two essay of the followings: 40x2=80



a.The cow

b.Your Village

c.Your school

d.Aim in life

e.On any topics



ভাই,প্রশ্ন কেমন হইছে?আপনারা আমাকে আউট অফ ১০০ তে মার্কিং করবেন প্লিজ।



কোটাধারীদের বলছি,কঠিন হইলে আওয়াজ দিয়ো,সহজ করে দেব।



পি.এস.সি. ও সরকারের কাছে আমার কড়জোর অনুরোধ থাকবে,কেন আপনারা এত কষ্ট করে বার বার স্পেশাল বি.সি.এস. নিতে যান!!আমার প্রস্তাবিত প্রশ্নপত্র গ্রহণ করে বাংলার মেধাবী(!!) সন্তানদের নিয়ে প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজান ও দেশের উন্নয়নকে বিদ্যুৎ গতিতে এগিয়ে নিয়ে যান।



ভাই,এবার বলে নেই যেটা সত্য,যুক্তিযুক্ত,ন্যাসংগত সেটা বলব।আপনার দলপ্রীতিতে আঘাত হানলে গালি না দিয়ে যুক্তি দিন।আমি বিশেষ কোন দলকে ঘায়েল বা সুবিধা দেয়ার জন্য লিখিনি।লিখেছি কতিপয় লোকের কষ্ট লাঘবের জন্য।তাও কি অপরাধ!!!!

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

ফারা তন্বী বলেছেন: ভাই এই স্পেশাল রেসিপি (বিসিএস) কারা কারা দিতে পারবে একটু বলেন তো! আমি কনফিউশনে আছি!

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৭

আলস্যের আনন্দে আমি বলেছেন: ভাই,একজন প্রশ্নকর্তা হিসেবে আপনি আমাকে ১০০ তে কত মার্ক দিবেন?আগে সেটা দেন।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৬

আলস্যের আনন্দে আমি বলেছেন: ভাই,এখন পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তান,নারী,প্রতবিন্ধী ও উপজাতি কোটাধারীরা আবেদন করতে পারবে। প্রফেশনাল ক্যাডারের জন্য করা যাবে।তবে সার্কুলারটা খুব শিঘ্রই আসবে,এটা আভ্যন্তরীণ নিউজ।ভাই,আপনারা ক্যাডার হইয়া যান।মিষ্টি খাওয়াইতে ভুলেন না যেন।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১০

ফারা তন্বী বলেছেন: আমি ভাই না, আপু। কিন্তু আমি পরশুদিন শুনলাম যে কোটার মধ্যেও আবার কি জানি টেকনিক্যাল ব্যাপার আছে। মানে ডাক্তার ইঞ্জিনিয়াররা খালি। ঘটনা কি সত্যি? ঈদের কয়দিন আগে পেপারে পড়ছিলাম হাসিনা ম্যাডাম পি এস সির সাথে মিটিং করে এইটাকে কারিগরী না কি যেন করছে! আমি বুঝলাম না!

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২

আলস্যের আনন্দে আমি বলেছেন: আমি ভাই ও আপুর মধ্যে কোন পার্থক্য দেখি না।যা হোক ভাই ,আসলে ব্যাপারটা হচ্ছে অফিসিয়ালি এখনও পর্যন্ত টেকনিক্যাল ক্যডারের(ডাক্তার,ইন্জিনিয়ার,ইত্যাদি) জন্য স্পেশাল ব্যবস্থা হওয়ার প্রক্রিয়া সম্পন্নের পথে।তবে উচ্চ পদস্থ এক পি.এস.সি. কর্মকর্তার কাছ থেকে জেনেছি,এটা সাধরণ ক্যাডারের জন্যও উক্ত বিশেষ ব্যবস্হার এন্তেজাম করা হচ্ছে।কাজেই নো টেনশন,ডু ফুর্তি প্লাস একটু আধটু পড়ালেখা।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩১

সাকিন উল আলম ইভান বলেছেন: আহারে এবার গ্রাজুয়েট টা শেষ হইলে তো পুরাই কোপাইতাম :P:P

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪২

আলস্যের আনন্দে আমি বলেছেন: ভাই,সামছু এখন অপেক্ষায়,কোপাবে তার ভ্রতায়।কোপান ভাই কোপান,সময়তো আপনাদেরই।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৪

নিভৃত নয়ন বলেছেন: টেকনিক্যাল থাক্লেও সেখানে ডাক্তার ইঞ্জিনিয়াররা নাই কোটায়।এখানে ফিসিক্স,কেমেস্ত্রি,কৃষি এরা সুবিধা পাবে।(পুরাই আউলা ঝাউলা)

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:২৪

আলস্যের আনন্দে আমি বলেছেন: ধন্যবাদ,আমি যে নিউজটা দিয়েছি সেটা প্রকৃতপক্ষে এখনও কাগজে কলমে আসে নি।আশা করছি ,শীঘ্রই চলে আসবে।

সত্যি "পুরাই আউলা ঝাউলা"।ভাই,তবে মনে প্রানে চাই,আমার এই আগাম নিউজটা একটা ডাহা মিথ্যায় পরিনত হোক।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৬

এরিস আফ্রোদিতি বলেছেন: ইংরেজীর প্রশ্নটা একটু কঠিন হয়ে গেল না?

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:২৭

আলস্যের আনন্দে আমি বলেছেন: জনাব,আপনার অবজেকশন গৃহীত হইল,শীঘ্রই ৩ সদস্য বিশিষ্ট কমিটি দ্বারা যাচাই-বাছাই করে প্রশ্ন সহজ করা হইবে।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০১

বটতলার টারজান বলেছেন: সৃজনশীল পদ্ধতি না হইলে মানি না !!!! :P :P :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:২৮

আলস্যের আনন্দে আমি বলেছেন: সৃজনশীল পদ্ধতি বিবেচনা করা হইবে।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৫

ইমন কুমার দে বলেছেন: এতো হার্ড কোয়েশ্চন!!! আরেকটু সোজা করেন ভাই। কোটাধারীদের তো এই প্রশ্নে পাশ করাটা একটু কঠিন হবে। বাংলাটা আরেকটু সোজা করেন। ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:৩০

আলস্যের আনন্দে আমি বলেছেন: এক্কেবারে মনের কথাটা কইছেন বস্।ওরা কি আবার আন্দোলন শুরু করে দিল নাকি?আন্দোলনের নিউজ পাইলে জানাইয়েন ভাই,জানের ভয় কার না আছে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.