নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলকামা সিদ্দিকীর ব্লগ

আলকামা সিদ্দিকী

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় জন্ম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। পেশা: সরকারি চাকুরি।

আলকামা সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতে বাংলা নববর্ষ!! একটি অজ্ঞতাপ্রসূত বিভ্রান্তি।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬



একটি সর্বতত্ত্ববিশারদ বেসরকারি টিভি চ্যানেল (এবং তার দেখাদেখি অন্যরাও) চৈত্র সংক্রান্তির দিবাগত মধ্যরাতেই শুভ নববর্ষ বার্তা দিয়ে ১লা বৈশাখ তথা বাংলা নুতন বছরের আগমন ঘোষণার মাধ্যমে দর্শকদের অভিনন্দন জানাতে শুরু করে দেয় যা অযৌক্তিক, বিভ্রান্তিকর ও বাংলা পঞ্জিকাপদ্ধতির বিষয়ে অজ্ঞতার পরিচায়ক । ঐ চ্যানেলটির অজ্ঞতার ফলে সৃষ্ট বিভ্রান্তি দূর হওয়া দরকার। বাংলা দিন-ক্ষণ-কালগণনামতে, বাংলা তারিখ শুরু হয় ভোরে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। পড়ুন : "বাংলা দিনপঞ্জীর সঙ্গে হিজরী ও খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হলো হিজরী সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টীয় সন ঘড়ির হিসাবে চলে। এ কারণে হিজরী সনে নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় নতুন চাঁদের আগমনে। ইংরেজি দিন শুর হয় মধ্যরাতে। আর বাংলা সনের দিন শুরু হয় ভোরে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। কাজেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুর হয় বাঙালির পহেলা বৈশাখের উৎসব।"

-সূত্র : পহেলা বৈশাখ - উইকিপিডিয়া।

আসুন বাঙালি সংস্কৃতির বিশুদ্ধতা রক্ষায় পহেলা বৈশাখকে নিয়ে সৃষ্ট কাণ্ডজ্ঞানহীন বিভ্রান্তি পরিহার করি

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

কালোপরী বলেছেন: +++++++

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

আলকামা সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭

আলকামা সিদ্দিকী বলেছেন: @ কালোপরী: ধন্যবাদ।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

অন্য পুরুষ বলেছেন: বাংলা তো এখন ইংলিশে মিশ খাইছে, তাই এই অবস্থা।


ছোটবেলায় আব্বুর কাছে শুনেছিলাম, হিজরী দিন শুরু হয় সূর্যাস্তের পর আর সূর্যদোয়ের সাথে বাংলা দিন শুরু হয়। কিন্তু এফ এম রেডিও, টিভি মিডিয়া দেখতাম মধ্যরাতের সাথে সাথেই নববর্ষের শুভেচ্ছা জানানো শুরু করে দেয়।

তাই পুরাই কনফিউসড হয়ে গেছিলাম। :( :( :(

সবার সচেতনতা কামনা রইল।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

আলকামা সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩০

আলকামা সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

নতুন বলেছেন: ভাল কথা মনে মনে করলেন...

এখন সবাই ইংরেজী তারিখে বাংলা নববষ` পালন করে...

বাংলা ১২ মাসের নামও মনে হয় অনেক মানুষ বলতে পারবেনা...

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

আলকামা সিদ্দিকী বলেছেন: এটি সত্য হলে দুর্ভাগ্যজনক, বাংলা বারো মাসের নাম না জানা সত্যিই দু্ঃখের বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.