| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলকামা সিদ্দিকী
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় জন্ম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। পেশা: সরকারি চাকুরি।
মোবাইলফোনে বিশেষ করে স্মার্টফোনে যারা বাংলা লেখেন তারা বেশির ভাগই ইউনিকোড সমর্থিত ফোনেটিক লে-আউট ব্যবহার করেন। ফোনেটিক লে-্আউটে ট বর্গ আর ত বর্গের অক্ষরের ক্ষেত্রে প্রায়শই সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যান্ড্রয়েড-ভিত্তিক স্মার্টফো্নে বাংলা লেখার জন্য রিদমিক কি-বোর্ড বেশ ভাল। এতে ফোনেটিক (অভ্র)-এর পাশাপাশি ইউনিজয় নামের যে কি-বোর্ডটি আছে সেটি ব্যবহার সহজ কারণ প্রতিটি কি-তে কোন্ অক্ষর আছে তা দেখে ব্যবহার করা যায়। ফোনেটিকে ইংরেজি বর্ণের উচ্চারণগত সঙ্গতির সূত্রে বাংলা বর্ণ পাওয়া যায়, একটি ইংরেজি বর্ণের জন্য একাধিক বাংলা বর্ণ থাকলে জটিলতার সৃষ্টি হয় (যেমন T-এর জন্য ত ও ট, যদিও ক্যাপিটাল ও স্মল টি ব্যবহারে ত কিংবা ট পাওয়া যায়।) আবার যুক্তার নির্মাণও বেশ চেষ্টাসাধ্য। রিদমিক কি-বোর্ডের ইউনিজয় লে-আউটে এই জটিলতা নেই কারণ আপনি বাংলা অক্ষর/কার/চিহ্ন কি-বোর্ডে দেখে সরাসরি প্রয়োগ করবেন। যুক্তাক্ষর তৈরি সহজ, যদি আপনি যুক্তাক্ষর গঠনকারী অক্ষরগুলি জানেন। কোন সমস্যা বা সাহায্য প্রয়োজন হলে মন্তব্য করুন, আমার জানার সবটুকু দিয়ে সমাধানের চেষ্টা করব।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৪
বলেছেন: