নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিওনাইডাসের জবানি হইতে

আমি হতাশ রে ভাই আমি হতাশ

অগাস্টাস লিওনাইডাস

আমি হতাশ...

অগাস্টাস লিওনাইডাস › বিস্তারিত পোস্টঃ

আমার সামুয়ানুভূতি... ও কিছু অগোছালো কথা

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৯

সামহোয়ারইনব্লগ প্লাটফর্মে রেজিস্টার্ড মেম্বার হিসাবে ১০ মাস ২ সপ্তাহ কাটিয়ে দিলাম। এর মধ্যে পোস্ট করেছি ৯ টি। মূলত ব্লগিং বলতে যা বুঝায় তা আমার দ্বারা হয় না বিধায় আমি ব্লগে একজন ব্যস্ত পাঠক। চেষ্টা করি বেশিরভাগ পোস্ট পড়ার। অনেক প্রিয় ব্লগার আছেন। অনলাইনে পেলে তাদের প্রোফাইলে গুতা দিয়ে যাই। মাঝে মাঝে প্রিয় পোস্টগুলো আবার পড়ি। আজকে হঠাত মনে হলো দেখি কিছু লিখতে পারি কিনা! মনেতো অনেক কথাই আসে বিভিন্ন পোস্ট পড়ে; গুছিয়ে লেখা আর হয়ে ওঠে না। সামুতে আসার পর বিভিন্ন পোস্টে ও প্রাসঙ্গিক কমেন্টে জানতে পেরেছি বিভিন্ন সময় অনেক ব্লগাররাই সামু ছেড়ে চলে গেছেন। তার পেছনে বিভিন্নানুভুতিতে আঘাত আর ট্যাগিং এর অবদানই বেশি। সামুর মেম্বার হওয়ার আগে থেকেই ইমন জুবায়েরের ব্লগ ভক্ত হয়ে উঠি। চমতকার বিষয় গুলো নিয়ে সাবলীল উপস্থাপনায় অসম্ভভ সুখপাঠ্য ব্লগ পোস্ট তিনি উপহার দিয়েছেন। এখনও সময় পেলে তার ব্লগপোস্টগুলো নেড়ে চেড়ে দেখি। সামুর ভাষায়ই বলি “সুস্থ, সমৃদ্ধ, দায়িত্বশীল এবং আনন্দময় ব্লগিং এর জন্য আমরা তাঁর কাছে ঋণী।”

দুই একদিন ধরে আবার এই ধরনের কিছু কথাবার্তা আর কর্মকান্ড দৃষ্টিগোচর হলো। দিকভ্রান্ত*পথিক চলে যাবেন বলে ঘোষণা দিয়েছেন, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাও জানা আপুর দৃষ্টি আকর্ষণ করেছেন। হয়তো এই লিস্টে আরো অনেকেই আছেন। আমি নিতান্ত মূর্খ একজন মানুষ। সামু ব্লগে গালাগালির তুবড়ি আর রাজনৈতিক রেসিজম দেখে হতাশ হয়ে পড়ি। তারপরো চেষ্টা করি ব্লগে ভালো কিছু পোস্ট খুজে পেতে, গালাগালি এড়িয়ে যেতে। দুঃখিত হই তখন যখন দেখি রাজনৈতিক রেসিজমের কারণে দেশের সাবেক ও বর্তমান দুই প্রধানমন্ত্রীকে জঘন্য ভাষায় গালিগালাজ করা হয়। ক দলের সাপোর্টার খ দলের সাপোর্টারকে নাস্তিক, ছাগু ট্যাগ মারে। এবং ভাইস ভারসা। যুক্তিতে পেরে না উঠলে গালিবাজি আর গলাবাজিই সম্বল। আপনাদের কাছে প্রশ্ন ব্লগে কেন এলেন যদি পরমতসহিষ্ণু হতে না পারেন। যতক্ষন যুক্তিতে পারেন তালগাছ ধরে রাখেন এরপর ছেড়ে দেন। গালাগালি সমাধান নয়।

সিন্ডিকেট ব্লগিং আর মাল্টি নিক সামুর আরেক অভিশাপ। ক দল সিন্ডিকেট করে, খ দলও করে। বিপদে পড়ি আমরা গ দল। আমাদের মতামত যখন ক এর ফেভারে যায় তখন খ এর সিন্ডিকেট এসে আমাদের ট্যাগ মেরে যায়। সাত আটদিন পর যখন আমাদের কোন মতমত খ এর ফেভারে যায় গোল্ড ফিস মেমরির ক সিন্ডিকেটরা আমাদের ট্যাগিং করে যায়। সুশীল ভেকধারীরা মাল্টি নিকে গালি দিয়ে, আসল লেখক হিসাবে ধন্যবাদ দেন গঠন্মূলক সমালোচনার জন্য। হা হা হা সেলুকাস কি বিচিত্র আমাদের ব্লগ চরিত্র।

কয়দিন পর পর হৈ হৈ রৈ রৈ পরে যায় যে সামু আসলে ক দলের ছুপা সাপোর্টার, তখন তাই নিয়ে চলে ত্যানা প্যাচানো, গালাগালি, প্রতিবাদ, প্রস্থান, কয়দিন পর আবার হৈ হৈ রৈ রৈ পরে যায় যে সামু আসলে খ দলের ছুপা সাপোর্টার এবং অন্তহীন ত্যানা প্যাচানো। আসলে তাহলে সামুর পক্ষ কোনটা? আমারতো মনে হয় সবাই মিলেই সামু। তাই সবার পক্ষই সামু। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো মাঝে মাঝে সামুর মডারেশন প্যানেল নিরপেক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হয়, তখনই এই হৈ হৈ রৈ রৈ গুলো শুরু হয়। তাই সামুর মডারেশন প্যানেলের কাছে আবেদন থাকবে মডারেশন নীতিমালা নিয়ে আরো স্বচ্ছ হবার জন্য।

ইদানিং সামুতে রাজনৈতিক পোস্ট খুব বেশি, এটা আমাদের ব্লগারদের রাজনৈতিক সচেতনতার সাক্ষর। তবে ঢালাও ভাবে দলীয় স্বার্থ সংশ্লিষ্ট পোস্ট দেয়া ব্লগিয় চেতনার পরিপন্থী।

নারী ব্লগাররা আগের চেয়ে অনেক বেশি মাত্রায় অপমানিত হচ্ছেন। মতের মিল না হলে ছাইয়া উপাধীতে ভুষিত হন। আর মতের মিল হলে আপুনি আপু ডেকে লোল ফেলে ব্লগ ভিজিয়ে ফেলেন। আজকেও দেখলাম আমার প্রিয় এক নারী ব্লগারকে এই ধরনের বিষয়ের সম্মুখীন হতে। একটু চিন্তা করে দেখেন কাউকে না জেনে ছাইয়া ডাকা সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর রেসিজমের মিলিত একটি রূপ। আর স্যালুট সেইসব নারী ব্লগারদের যারা এই ব্লগীয় ট্র্যাশদের উপেক্ষা করে সুস্থভাবে ব্লগিং করে যাচ্ছেন।

ক, খ আর গ দলের মধ্যে আর একটি পার্থক্য হলো প্রথন দুই দল হিউমার বোঝেন না, শেষ দল (আদৌ তারা কোন দল নয়) বোঝেন। গ দলের হিউমারের জবাব ক আর খ দল দেয় গালি দিয়ে। হিউমার আর গালির মধ্যে তফাত যদি ধরতে না পারেন তার কারন হিসাবে আমি অবশ্যই দাঁড় করাবো আপনাদের অন্ধ দলীয় সমর্থনকে। ক ও খ উভয় দলের নেতা-নেত্রী-কর্মীরা সমালোচনার উর্ধে নন। সমালোচনা করা হয় দুই ভাবে,

এক, যুক্তি তত্ত্ব আর প্রমান দিয়ে।

দুই, সুক্ষ হিউমার ব্যাবহার করে।

যারা ব্লগ জগতে আমার আমার মত মানে অলস খুব বেশি লিখতে চান না তাদের সমালোচনার অস্ত্র হয়ে দাঁড়ায় হিউমার। ক আর খ দলকে বলছি সমালোচনা সহ্য করতে শিখুন। যুক্তি আর তর্কে সমাধান খুজুন। আমরা শংকিত হয়ে পড়ছি এই ভেবে যে বাংলা কমিনিউটি ব্লগিং এর সুন্দর ইতিহাস তা নষ্ট হতে বসেছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো বলেছেন।

৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৮

অগাস্টাস লিওনাইডাস বলেছেন: ভালো কথার দাম নাই রে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.