নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা সত্য ভাবি তা বলতে হবেই

আমি জাতির চাচা........এই আমার পরিচয়....।

জাতির চাচা

চাচা ..............

জাতির চাচা › বিস্তারিত পোস্টঃ

সকল ব্লগার নাস্তিক বলে শাহবাগীরা হেফাজতের নামে অপপ্রচার চালাচ্ছে।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

কিছু শাহবাগী ব্লগে চিৎকার করছে এই বলে যে হেফাজতের লোকেরা ব্লগ কী বোঝে না।তারা মনে করে ব্লগার মানেই নাস্তিক।ব্লগার মানেই নাস্তিক এই কথাটা কে কোথায় বলেছে? হেফাজতের দাবী ক্লিয়ার নাস্তিক ব্লগারদের বিচার চায় তারা। আচ্ছা নবীজীকে নিয়ে আসিফ গং যেসব কথা বলেছে সেসব যদি শেখ মুজিবকে নিয়ে কেউ বলে বা ইসলামকে নিয়ে তারা যা বলেছে তা যদি কেই মুক্তিযুদ্ধ নিয়ে বলে তবে তার কল্লা থাকতো?মুজিব,মুক্তিযুদ্ধ এসব যারা বিতর্কিত করে তাদের যেমন প্রশ্রয় দেয়া যায়না তেমনই নবী রাসুল আর ইসলামকে নিয়ে যারা বিদ্রুপ করে তাদেরকেও ক্ষমা করা যায় না।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: Target Taliban rule

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি চাচা ঠিক কইছেন , আসলে হেফাজতে ইসলাম জানেনা ব্লগার কি

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

রাফা বলেছেন: আপনি ভুল মেসেজ দিচ্ছেন।তারা নাস্তিক ব্লগারদের বিচার চায়নি।তারা ব্লগারদের বিচার চেয়েছে।আমি পরিস্কার দেখেছি তাদের প্ল্যাকার্ডে।

আর তাদের মূল লক্ষ রাজাকারদের রক্ষা করা।তা-না-হোলে এই অস্থির সময়ে অস্থতিশীল করতোনা দেশের পরিস্থিতী.

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

তাজুল_ইসলাম বলেছেন: সহমত, মতিঝিল থেকে ঢালাও ভাবে সব ব্লগারকে নাস্তিক বলা হয় নি। বলা হয়েছে চিহ্নিত নাস্তিককে। চিহ্নিত নাস্তিক কে এটা সবাই জানে

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

_উল্লাস_ বলেছেন: দায়িত্ববান কার দায়িত্ব পালন করেন? পাঁঠা লীগ এর?

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

_উল্লাস_ বলেছেন: তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় অনেক হেফাজতে ইসলামের কর্মীরা ব্লগার/ব্লগিং কাকে বলে বুঝে না। কিন্তু তারা কি বুঝাতে চায় এইটা তো আমরা সবাই বুঝি। ওই কথা দ্বারা ধর্ম বিদ্বেষী ব্লগারদেরকে ইঙ্গিত করা হয়েছে। তাই ট্রাকের পিছনের '১০০ হাত দূরে থাকুন' ধাঁচের কথা বার্তাকে মুল হিসেবে ধরা যায় না।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

নয়ন বেষ্ট বলেছেন: https://www.facebook.com/mahmud.hasan.7359447


চাচা লিংকটা ভিজিট করেন বুঝবেন কে আস্তিক আর কে নাস্তিক।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

ফ্রিঞ্জ বলেছেন: হেফাজতের দাবী ক্লিয়ার নাস্তিক ব্লগারদের বিচার চায় তারা।
নাস্তিক ব্লগার হইলেই? কটুক্তি না করলেও? ব্রাভো!

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

জাতির চাচা বলেছেন: হেফাজতের দাবী এরকমই।আমি ব্যক্তিগতভাবে আল্লাহ নবী নিয়ে কটুক্তিকারী ব্লগারদের বিচার চাই।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

পলাতক আসামী বলেছেন: বুজলাম না ব্যাপার টা।। এতদিন কই ছিলেন??!! ব্লগিং তো সেই ২০০৫/২০০৬ থেকে শুরু।।তার সাথে নাস্তিক-রাও ব্লগ কাঁপাইত।। তখন কই ছিলেন??? এতদিন কথা বের হইনাই।। এখন খুব জিহাদ করছেন।। X( X(

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

জাতির চাচা বলেছেন: ২০০৭/৮ থেকেই ব্লগ্র আছি।কথা বের হয় নাই কারন আমরা যারা এদের কথাবার্তায় আহত হতাম তারা ভেবেছিলাম এসব নিয়ে বেশি নাড়াচড়া করলে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে। ঈমানের সর্বনিম্ন স্তরে ছিলাম।হেফাজত ফ্রন্ট লেন আসায় মুখ খুলছি।এছাড়া জানা আপা আবার এগুলা পছন্দ করেনা।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

প্যারাসিটামল বলেছেন: তারাতো 83 ব্লগারের. লিস্ট. দিয়েছে। শাহবাগীরা অপপ্রচার. চালিয়ে ফায়দা লুটতে চায়। এদের. অনেকেই. আওয়ামীলীগবাগী

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

প্যারাসিটামল বলেছেন: পলাতক আসামি আগে প্রতিবাদ. করেনি বলে এখন প্রতিবাদ করা যাবেনা? যতসব ফালতু কথাবার্তা

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

তিক্তভাষী বলেছেন: ২ নম্বর মন্তব্যে দেয়া ছবির ব্যানারের সব লেখা পড়তে পারছি না। কিন্তু যতটুকু পড়া যাচ্ছে সেখানে লেখা "আল্লাহ, মুহম্মদ (সঃ) ও [অস্পষ্ট] অশ্লীল এবং বিকৃত ভাষায় কটাক্ষকারী সকল নাস্তিক, মুরতাদ ও ব্লগারদের ফাঁসি চাই"।

খন্ডিত তথ্য উপস্থাপন অনৈতিক। সেটা হেফাজত করুক বা শাহবাগ করুক।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

লিঙ্কনহুসাইন বলেছেন: ব্লগ বা ব্লগার কী?

‘ব্লগ দিয়া ইন্টারনেট চালায়।' মতিঝিল শাপলা চত্বরে মাওলানা মোহাম্মদ এনায়েত উল্লাহ্ এভাবেই ব্লগের বর্ণনা করলেন।

ময়মনসিংহের জামিয়া মাদ্রাসার দাওরা হাদিসের (স্নাতকোত্তর) শিক্ষার্থী মো. আবদুল কাদেরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ব্লগ’ বোঝেন না। তার ধারণা ইন্টারনেটে কোনও ‘নাফরমানি’ কাজই হচ্ছে ‘ব্লগ’।

বরিশালের জামিয়া কাছেমুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আলহাজ তাইয়েবুল ইসলাম জানান, ‘ব্লগ’ হচ্ছে বিজাতীয় পশ্চিমা সংস্কৃতি। এটা মুসলমানরা ব্যবহার করে না। ধর্ম অবমাননাকারীরা ব্লগ দিয়ে অপপ্রচার চালায়। এতে যোগ দিয়েছে এ দেশের নাস্তিকরা।

সূত্রঃ আমাদের সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.