| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদনান শামীম
আমি তরুণ একজন গ্রাফিক্স ডিজাইনার, প্রোগ্রামার, শখের লেখক। আমি আমারনোটসেরও সম্পাদক। আমি তরুণ তাই নিয়ম মেনে চলতে ভাল লাগে না। আমার মন যা চায় তা-ই করি। তাই ব্লগ শুরু করলাম।
গতকাল অপরার একটা শো দেখলাম... হ্যাপিনেস বা সুখ বিষয়ে। সেখানে একজন বিশেষজ্ঞ ছিলেন যিনি খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। এখানে অনুষ্ষ্ঠানের মূল কথাগুলো তুলো ধরলাম। পরে সুযোগ পেলে বিস্তারিত লিখবো।
সুখ খুঁজলে সুখ পাওয়া যায় না। সুখ যতই খুঁজবো ততই হতাশ হবো। যদি মনে করি অমুক জিনিষ, তমুক জিনিস পেলে আমরা সুখী হবো... আসলে সেগুলো পেলে তখন আরো চাইবো আর অসূখী হবো। অথচ আমরা আসলে জন্মগতভাবেই সুখী।
সুখ আমাদের মধ্যেই আছে। কিন্তু আমরা ভুলে যাই আমরা আসলে কতটা সুখী। আমরা আমাদের জীবন নিয়ে, সাফল্য নিয়ে খামাখা এতটা ব্যস্ত হয়ে যাই যে সেই সুখের কথা একদমই ভুলে যাই। আমরা সবকাজে পারফেক্ট হওয়ার এতই চেস্টা করি যে আমরা চারপাশের মানুষের গোলাম হয়ে যাই। নিজের ইচ্ছার বিরূদ্ধে চলি।
তখন আমরা... বিশেষজ্ঞের মতে - Die before we die.
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৩
আদনান শামীম বলেছেন: বিশ্বাস করে বলেই মনে হলো। তবে আর যাই হোক কথাগুলো ভালই বলে, অন্তত বিশ্বাস করতে ইচ্ছা করে।
২|
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৮
সাইবেরিয়ান কোকিল বলেছেন: সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৬
আদনান শামীম বলেছেন: আমার মতে সুখ লুকিয়ে আছে পারফেক্ট না হওয়ার মধ্যে। আমরা যতই অন্যদের কথা অনুযায়ী চলতে চেষ্টা করি ততই আমাদের ব্যক্তিত্ব, আমাদের বিশ্বাস, আমাদের নীতি হারাই।
৩|
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২২
অনিন্দিতা ০১ বলেছেন: অপরা একজন দারুন মহিলা....।
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৭
আদনান শামীম বলেছেন: সত্যিই। অপরা না থাকলে আমেরিকানদের যে কি হত...
৪|
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৪
লেখাজোকা শামীম বলেছেন: অপরা কি বলেননি যে, পাগলের সুখ মনে মনে ?
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩২
আদনান শামীম বলেছেন: সত্যই... আমরা পাগল না - তাই মন সুখ নাই।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৭
রুখসানা তাজীন বলেছেন: যারা এই কথাগুলো বললেন, উনারা মনেপ্রাণে বিশ্বাস করেন কিনা, জানতে ইচ্ছা হচ্ছে। তবে কথাগুলো ভাল।